Shakil Shah
৩১ জানুয়ারী ২০২১, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দ্বিতীয় ধাপে ২৫ জেলায় পৌঁছেছে করোনার টিকা

অনলাইন ডেস্ক:

দ্বিতীয় ধাপে দেশের ২৫ জেলায় পৌঁছে গেছে করোনার টিকা। এ দফায় প্রায় ২৪ লাখ ডোজ দেওয়া হবে। এরই মধ্যে বেশ কয়েকটি জেলায় স্বাস্থ্যকর্মীদেরকে টিকা দেওয়ার প্রশিক্ষণও শুরু হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) সকাল ৭টার কিছু আগে চট্টগ্রামে পৌঁছে বহুল প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন। পুলিশ পাহারায় সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকোর রেফ্রিজারেটর ভ্যানে ৩৮টি কার্টনে ৪ লাখ ৫৬ হাজার টিকা এসে পৌঁছায়।

নগরীর ১৫টি হাসপাতালের ভ্যাকসিন দেওয়া শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে। চিকিৎসক ও পুলিশসহ যারা করোনা প্রতিরোধে সামনের সারিতে আছেন অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে তাদের দেওয়া হবে।

চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের পরিচালক হাসান শাহারিয়ার বলেন, চট্টগ্রাম মেডিকেলের চারটি আউটলেট থেকে আমরা প্রথম দিন শুরু করব এবং সেক্ষেত্রে আমাদের ফ্রন্টলাইনার যারা আছেন তাদের একটি লিস্ট আছে সেখান থেকে আমরা যিনি প্রথমে আসতে চান তাকে দিয়ে টিকা কার্যক্রম শুরু করব।

অন্যদিকে, ভোর ৫টার কিছু পরে রংপুরে পৌঁছে ২ লাখ ৪০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন। সিভিল সার্জনসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ১৭টি কার্টনে আনা টিকা গ্রহণ করেন। রংপুরে প্রথম দফায় আসা ভ্যাকসিনের চালানটি বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে। এর আগে স্টোররুম টিকা রাখার উপযোগী করা হয়। এরই মধ্যে টিকা প্রদানে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

পর্যায়ক্রমে সিলেট, সুনামগঞ্জ, ঠাকুরগাঁওসহ দেশের অন্যান্য জেলায় পৌঁছেছে দ্বিতীয় দফার এই করোনা ভ্যাকসিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০