Shakil Shah
১৯ ফেব্রুয়ারী ২০২১, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধনী দেশের অতিরিক্ত ভ্যাকসিন মজুদে বিপাকে দরিদ্র রাষ্ট্রগুলো

ভোরের দর্পণ ডেস্ক:

প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ভ্যাকসিন মজুদ করছে বিশ্বের ধনী দেশগুলো। এতে করে দরিদ্র দেশগুলো পড়েছে বিপাকে। এমনকি ভ্যাকসিন পেতে দেশগুলো জটিলতায়ও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টিকা নিয়ে ধনী দেশগুলোর তীব্র সমালোচনা করে টিকা বৈষম্য দূর করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনার লাগাম টানতে বিশ্বব্যাপী টিকা কর্মসুচি শুরুর আগে থেকেই ধনী দেশগুলো ভ্যাকসিনের আগাম সরবরাহের কথা বলে আসছিল। এরইমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান তিনশো কোটিরও বেশি ডোজ সরবরাহ নিশ্চিত করেছে। এতেই বেধেছে বিপত্তি। সবার জন্য দুটি করে ডোজ নিশ্চিত করতে দেশগুলোর প্রয়োজন ২০৬ কোটি ভ্যাকসিন। তবে একশো কোটি বাড়তি ভ্যাকসিন কেনায় দরিদ্র দেশগুলোর মাঝে টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এমন অসমতা দূর করে বিশ্বের প্রত্যেক মানুষের কাছে যতদ্রুত সম্ভব টিকা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে, উন্নয়নশীল দেশগুলোতে টিকা সরবরাহের জন্য চারশো কোটি ডলার সহায়তার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আবার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন কার্যক্রম নিয়ে হতে যাওয়া “কোভ্যাক্স” প্রোগ্রামটিতেও দুইশো কোটি ডলার সহায়তার আশ্বাস দেয় যুক্তরাষ্ট্র।

সংস্থার প্রধান বলেন, শিল্পোন্নত দেশগুলোর সম্মেলন জি সেভেনে করোনার টিকার এই বৈষম্য দূর করতে আগামীকাল আলোচনা হবে। আমরা আশা করছি শীঘ্রই কোভ্যাক্স তহবিলের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলো তাদের সমস্যার সমাধান পাবে।

তবে, টিকাদানেও থেমে নেই করোনার সংক্রমণ। যুক্তরাষ্ট্রে করোনার নতুন আরো একটি ধরন শনাক্তের পর শিগগিরই স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে সংশয় দেখা দিয়েছে। নতুন বৈশিষ্ট্যের করোনা আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে ব্রাজিলেও। এ অবস্থায় ল্যানসেট মেডিক্যাল জার্নালে প্রকাশিত নতুন এক গবেষণা প্রতিবেদন থেকে জানা গেছে, ফাইজার বায়োএনটেকের টিকা প্রথম ডোজ দেয়ার পরই করোনা মোকাবিলায় ৮৫ শতাংশ কার্যকর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০