Shakil Shah
২৫ মার্চ ২০২১, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আটকের পর মুক্তি পেলেন ‘শিশুবক্তা’ রফিকুল (ভিডিও)

ভোরের দর্পণ ডেস্ক:

রাজধানীর মতিঝিলে মোদি বিরোধী বিক্ষোভে পুলিশের হাতে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন ‘শিশুবক্তা’ খ্যাত মাওলানা রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিটে পল্টন থানা থেকে মুক্তি পাওয়ার পর ফেসবুক লাইভে এসে তিনি সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

লাইভে তিনি বলেন, ‘আমি শুধু আপনাদের সমানে এসেছি একটা বিষয় জানানো জন্য যে, আমি এখন সম্পূর্ণ মুক্ত। পল্টন থানায় কিছুক্ষণ ছিলাম। এখন খুব টায়ার্ড। পরে সবকিছু বলবো।’

তিনি আরও বলেন, ‘আমি কাউকে দেখানোর জন্য সেখানে (মতিঝিলে) যায়নি। আমি ইসলামী মূল্যবোধ থেকে…, যে মোদি বাংলাদেশে আসবে, তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে, লাল গোলাপের শুভেচ্ছা দেওয়া হবে, সেটা দেখতে একজন মুসলমান হিসেবে খারাপ লাগবে।’

রফিকুল ইসলাম বলেন, ‘গাজীপুরে আমার মাদ্রাসায় মাহফিল আছে। যে কারণে আমি গাড়ি নিয়ে মতিঝিল থানা থেকে মাদ্রাসার দিকে যাচ্ছি।’

এদিকে একইদিন সকালে বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় বিক্ষোভ করেন বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।

সে সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানিকে আটক করে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে আরও ৩৩ জনকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম বলেন, কোনো ধরনের অনুমতি না নিয়ে তারা মতিঝিল এলাকায় বিক্ষোভ করেন। এসময় এ বিক্ষোভে বাধা দিলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে পুলিশের সাতজন সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ৩৩ জনকে। যার মধ্যে ছিলেন ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০