৩০ মে ২০২০, ৯:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনার ‘রেড জোন’ ঢাকা

প্রায় সারাদেশেই সংক্রমণ ঘটেছে করোনা ভাইরাসের। এর মধ্যে সবচেয়ে বেশি ১৫ হাজার ৫৫৩ জন শনাক্ত হয়েছে শুধু ঢাকা সিটিতে। রাজধানীর যেসব এলাকায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে তারমধ্যে মিরপুর, বংশাল, ধানমন্ডি, চকবাজার, গেন্ডারিয়া, গুলশান, হাজারীবাগ, শাহবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মিটফোর্ড, মোহাম্মদপুর, রাজারবাগ, শাখারিবাজার, তেজগাঁও, উত্তরা, ওয়ারি অন্যতম।

শুক্রবার (২৯ মে) রাতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইটের সবশেষ তথ্যানুযায়ী এ বিষয়ে জানা গেছে।

আইইডিসিআরের তথ্যানুযায়ী বৃহস্পতিবার (২৮ মে) পর্যন্ত রাজধানীর সব থেকে বেশি করোনা ভাইরাস শনাক্ত রোগী ছিল মিরপুরে (১, ২, ৬, ১০, ১১, ১২, ১৩, ১৪, পল্লবী ও পীরেরবাগ) মোট ৬৬৩ জন। এরপর মহাখালী ৪০১ জন, মুগদায় ৩১২ জন, যাত্রাবাড়ী ৩৩৯ জন, রাজারবাগে মোট ২১৪ জন, মোহাম্মদপুরে ৩০৯ জন, কাকরাইলে শনাক্ত হয়েছেন ২৯৯ জন।

এছাড়া আদাবরে ৬০ জন, আঁগারগাওয়ে ৮৯ জন, আজিমপুরে ৬৪ জন, বাবুবাজারে ১৬১ জন, বাড্ডায় ১৪৮ জন, বনানীতে ৭৮ জন, বংশালে ১০১ জন, বাসাবোতে ৯৯ জন, ক্যান্টনম্যান্ট এলাকায় ১৮ জন, চানখারপুলে ৪৮ জন, চকবাজার ৮১ জন, ডেমরায় ৩৯ জন, ধানমন্ডিতে ১৮৫ জন, ইস্কাটনে ৫৫ জন, ফার্মগেটে ৫০ জন, গেন্ডারিয়ায় ১১৫ জন, গ্রিনরোডে ৫০ জন, গুলশানে ১১১ জন, হাতিরপুলে ৩৪ জন, হাজারীবাগ ৮৩ জন, জুরাইনে ৫৪ জন, কল্যাণপুরে ৪০ জন, কলাবাগানে ৪৫ জন, কামরাঙ্গীরচরে ৫৪ জন, কারওয়ানবাজারে ২৩ জন, খিলগাঁওয়ে ১৫৮ জন, কোতোয়ালিতে ২৯ জন শনাক্ত হয়েছে।

রাজধানীর লালমাটিয়ায় ৪৩ জন, লালবাগে ১৭৩ জন, মালিবাগে ১৩৭ জন, মান্ডায় ৪২ জন, মানিকনগরে ৪৫ জন, মিটফোর্ডে ৪৭ জন, মগবাজারে ২১৫ জন, নারিন্দায় ৪০ জন, নিউমার্কেটে ১৪ জন, নাখালপাড়ায় ৩৭ জন, পান্থপথে ৩০ জন, পল্টনে ৫১ জন, পুরানা পল্টনে ২৭ জন, রামপুরায় ১০৮ জন, রমনায় ৬৮ জন, রাজাবাজারে ৩১ জন, শাহজাহানপুরে ৪১ জন, শাহবাগে ৮৭ জন, শাখারিবাজারে ৩২ জন, শান্তিনগর ৫৮ জন, শ্যামলীতে ৮৬ জন, স্বামীবাগে ৫৮ জন, শেরে-বাংলা নগরে ৫৬ জন, সূত্রাপুরে ৪৯ জন, তেজগাঁওয়ে ২০০ জন, উত্তরায় ২৭১ এবং ওয়ারিতে ১০২ জনসহ প্রায় সব এলাকায়ই কিছু না কিছু রোগী রয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি একটি আয়োজনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ঢাকা সিটি করোনা ভাইরাসের অন্যতম ‘রেড জোন’। দেশের আটটি বিভাগে মোট সংক্রমণের ৮৫ শতাংশ শুধু ঢাকা বিভাগে। বাকি ১৫ শংতাশ অন্যান্য সাত বিভাগে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০