Shakil Shah
৭ এপ্রিল ২০২১, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রফিকুল ইসলাম মাদানীর মুক্তির দাবি হেফাজতের

ভোরের দর্পণ ডেস্ক:

‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর মুক্তির দাবি জানিয়েছে হেফাজত ইসলাম নেত্রকোনা জেলা শাখা ও তার পরিবারের সদস্যরা।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে নেত্রকোনা প্রেসক্লাব ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটি ও জেলার শাখার সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম, রফিকুল ইসলাম মাদানীর বড় ভাই রমজান মিয়া, চাচাতো ভাই নজরুল ইসলামসহ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রফিকুল ইসলাম মাদানীকে নিঃশর্ত মুক্তি না দিলে আগামীকাল মানববন্ধনসহ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে রফিকুলের বড় ভাই রমজান মিয়া বলেন, মাদানী গত সোমবার ঢাকা থেকে গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিকান্দা গ্রামে আসে। মঙ্গলবার ময়মনসিংহের হালুয়াঘাটে ওয়াজ মাহফিল শেষে রাতে গ্রামের বাড়িতে অবস্থান নেয়। পরে দিবাগত রাত ২টার দিকে র‍্যাব পরিচয়ে বেশ কয়েকজন বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায়। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।

তবে র‌্যাব জানিয়েছে, রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনা থেকে আটক করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০