Shakil Shah
৭ এপ্রিল ২০২১, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘শিশুবক্তা’ রফিকুলের মুক্তি চান মামুনুল হক

 

র‌্যাবের হাতে আটক হওয়া ‘শিশুবক্তা’ নামে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানীর মুক্তি দাবি করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বুধবার (৭ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এ দাবি করেন।

 

মুক্তি চাওয়া পোস্টে মামুনুল হক লেখেন, মাওলানা রফিকুল ইসলাম মাদানী র‍্যাব-এর নিরাপত্তায় আছে মর্মে নিশ্চিত হয়েছি। অবিলম্বে তাঁর মুক্তি দাবি করছি।

রাষ্ট্র বিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নেত্রকোনার পূর্বধলা থেকে তাকে আটক করা হয়।

 

ঠিক কখন তাকে আটক করা হয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তবে তাকে আটক করার বিষয়টি দৈনিক ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেছে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক ইমরান খান।

 

 

 

এর আগে বুধবার (৭ এপ্রিল) রাত ৩টার দিকে তাকে নিজ বাসা থেকে অজ্ঞাত পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অনেকেই। তার ব্যক্তিগত সহকারীর সূত্র দিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ খবর পোস্টও করেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাওলানা রফিকুল ইসলামের সর্বশেষ পোস্টে তিনি লিখেন, ‘আমাকে গুম করার চেষ্টা চলছে’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০