Shakil Shah
২৭ জুন ২০২১, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরে-বাংলা স্মৃতি পদক পেলেন কেন্দুয়া থানা ওসি কাজী শাহনেওয়াজ

কেন্দুয়া ( নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কাজী শাহনেওয়াজ  “শেরে-বাংলা স্মৃতি পদক-২০২১ ” পেয়েছেন। আইনশৃঙ্খলা উন্নয়নে অবদান রাখায় তাকে এই পুরস্কারে ভূষিত করে বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র।

কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ হিসেবে ওসি কাজী শাহনেওয়াজ গত বছর ৬ নভেম্বর কেন্দুয়া থানায় যোগদান করেন। তিনি ৪ জানুয়ারি ১৯৮১ সালে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় পৈলানপুর গ্রামে জন্ম গ্রহন করেন। স্থানীয় বিদ্যাপীঠ খৈকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও খৈকরা উচ্চ বিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন।

পরে আনন্দ মোহন কলেজ থেকে অনার্স এবং সরকারি তিতুমীর কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন শেষে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর (এস আই) হিসেবে ডিএমপিতে যোগদান করেন। ২০১৫ সালে ইন্সপেক্টর তদন্ত হিসেবে পদন্নোতি পেয়ে জামালপুর জেলার মাদারগঞ্জ যোগদান করেন। এরপর সুনামের সাথে জামালপুর সদর ও ময়মনসিংহের মুক্তাগাছা থানায় ইন্সপেক্টর (ওসি তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পদোন্নতি পেয়ে শেরপুর জেলার নকলা যোগদান করেন। ২০২০ সালে ৬ নভেম্বর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন এবং আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন।

ওসি কাজী শাহনেওয়াজ জানান, যেকোন পুরস্কারই মানুষে মনে আনন্দ ও প্রেরণা জোগায়। আমার বেলায় ঠিক তাই। এই সম্মাননা আমার পেশাগত দায়িত্ব পালনে আরো বেশী উৎসাহ ও গতিশীল করবে। এ অর্জন আমার একার নয়। এ অর্জন পুলিশ সুপার আকবর আলী মুন্সী মহোদয়সহ অতিরিক্ত পুলিশ সুপার ও কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ থানায় কর্মরত সকল পুলিশ সদস্য ও কেন্দুয়াবাসীর। আমাকে সম্মানিত করায় বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্রের সকল কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০