Shakil Shah
২ অগাস্ট ২০২১, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা লাখের নিচে নয় : মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভোরের দর্পণ ডেস্কঃ

‘দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এক লাখের নিচে নয়’- এমনটাই দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সরকারি হিসাবে করোনায় এখন পর্যন্ত ২০ হাজার ৯১৪ জন মারা গেছেন। কিন্তু পত্রিকাতেই আছে, বাড়িতে মৃত্যুর সংখ্যা ৬৫ ভাগ। এই ২০ হাজার ৯১৪ জনের সঙ্গে ওই ৬৫ ভাগ যোগ করেন। তাহলে এই সংখ্যা এক লাখের নিচে কখনোই না।’

সোমবার (২ আগস্ট) দুপুরে অনলাইনে এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন লালমনিরহাটে বিএনপির উদ্যোগে জেলার কোভিড-১৯ হেল্প সেন্টারের উদ্বোধন এবং করোনাভাইরাস সংক্রমণে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হয়।

 

সরকার ৫০০ টাকার জিনিস ৫০ হাজার টাকায় নেয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ৩০০ টাকার জিনিস তারা ৩০০০ টাকায় নেয়, পাঁচশ টাকার জিনিস তারা ৫০ হাজার টাকায় নেয়। এখন পর্যন্ত যতগুলো তথ্য আমাদের কাছে এসেছে এবং পত্রিকায় বেরিয়ে এসেছে, সেই মতে করোনাকালে দুর্নীতি করে স্বাস্থ্য অধিদফতরের ড্রাইভার পর্যন্ত ৪-৫ কোটি টাকার মালিক হয়ে গেছে।

এখন পর্যন্ত সংক্রমণে ‘আক্রান্ত ও মৃত্যুর’ সংখ্যা নিয়ে সরকারের যে হিসাব তা এতোটুকুও সঠিক নয় বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকারের হিসাবে দেখা যাচ্ছে, ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন গতকাল পর্যন্ত শনাক্ত হয়েছেন। এটা একদম ডাহা মিথ্যা কথা। মানুষজন টেস্টই তো করতে পারছেন না।

বিএনপির মহাসচিব বলেন, করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কয়েকটি হাসপাতালে আইসিইউ বেড না থাকলেও স্বাস্থ্য অধিদফতর তথ্য দিচ্ছে যে আইসিইউ শয্যা আছে। ভোলা, কুষ্টিয়া, বাগেরহাট, পটুয়াখালী, জামালপুর- স্বাস্থ্য অধিদফতরের হিসাবে এই পাঁচ জেলায় করোনা রোগীদের জন্য ২০টি আইসিইউ রয়েছে। কিন্তু আসলে এগুলোতে কোনো আইসিইউ নাই।

লালমনিরহাট জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০