Shakil Shah
২৮ অগাস্ট ২০২১, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রামগঞ্জের মানুষকে আগে টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গ্রামগঞ্জের মানুষকে আগে করোনার টিকা (ভ্যাকসিন) দেওয়া হবে। কারণ গ্রামের লোকেরা টিকা কম পেয়েছেন। গ্রামে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ কারণে আমরা গ্রামগঞ্জের মানুষকে বেশি টিকার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি।

শনিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডিসেম্বরের মধ্যে চুক্তিকৃত সব টিকা চলে এলে আমরা ৭ কোটি মানুষকে টিকা দিতে পারব। পর্যায়ক্রমে সবাই টিকার আওতায় নিয়ে আসব। গ্রামাঞ্চলে পঞ্চাশোর্ধ্ব লোকের মৃত্যু প্রায় ৯০ শতাংশ। আমরা তাদেরকে আগে টিকা দেব।

মন্ত্রী বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে। প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় আমরা করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছি। করোনার শুরুতে একটি ল্যাব ছিল পরীক্ষার জন্য। এখন দেশে সাড়ে ৭০০ ল্যাব করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমনের সভাপতিত্বে শোকসভায় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন বক্তব্য রাখেন।

শোকসভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০