Shakil Shah
৬ সেপ্টেম্বর ২০২১, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৬৭ দিনের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু দেখল ভারত

প্রাণঘাতী রোগ করোনায় রোববার (৫ সেপ্টেম্বর) ভারতে মারা গেছেন ২১৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৬৭ দিনের মধ্যে (সাড়ে ৫ মাসেরও বেশি সময়) রোববার করোনায় সর্বনিম্ন মৃত্যু দেখেছে দেশটি।

এই দিন করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে কেরালায়। এই দিন দেশটির সর্বদক্ষিণের এই রাজ্যটিতে মারা গেছেন ৭৪ জন। একই দিন ৬৭ মৃত্যু নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র।

টানা ৪৮ দিন পর ভারতে করোনায় মৃত্যুর শতকরা হার ১ দশমিক ৩৩ শতাংশে নেমেছে বলে সোমবারের বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়া, রোববার ভারতে করোনায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জন, যা আগের দিন শনিবারের চেয়ে প্রায় ৪ হাজার কম। এই নিয়ে টানা ৭১ দিন ধরে ভারতে করোনায় দৈনিক আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ হাজারের নিচে আছে।

ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বর্তমানে ৪ লাখ ১১ হাজার ৮৫৮ জন। এর বাইরে, রোববার করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৩ হাজার ৯১৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়েছে, বর্তমানে ভারতে করোনা থেকে ‍সুস্থতার শতকরা হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ।

ভারতে করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় গত বছর ৩০ জানুয়ারি, কেরালায়। সরকারি তথ্য অনুযায়ী, তারপর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ১৩০ জন এবং এ রোগে মারা গেছেন মোট ৪ লাখ ৪০ হাজার ৭৮৫ জন।

এছাড়া, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ২১ লাখ ৭৪ হাজার ৪৯৩ জন।

গত মার্চ মাস থেকে ভারতে শুরু হয়েছিল করোনার দ্বিতীয় ঢেউ। তার প্রভাবে এপ্রিল থেকে মে পর্যন্ত করোনায় লাগামহীন সংক্রমণ-মৃত্যুতে ছারখার পরিস্থিতি দেখা দিয়েছিল দেশটিতে।

তবে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠেছে ভারত।

সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০