Shakil Shah
১০ সেপ্টেম্বর ২০২১, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উপনির্বাচনে মমতার বিরুদ্ধে লড়বেন প্রিয়াঙ্কা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভবানীপুর বিধানসভা আসনে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। দলীয় প্রার্থী হিসেবে শুক্রবার (১০ সেপ্টেম্বর) প্রিয়াঙ্কার নাম ঘোষণা করে বিজেপি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে বিজেপির মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হয়। কারণ বিজেপির অনেক বড় নেতাই মমতার বিরুদ্ধে প্রার্থী হতে চাননি। এমনকি যাদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল, তাদের মধ্যে মিঠুন চক্রবর্তীও ছিলেন। কিন্তু তিনিও মমতার বিরুদ্ধে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে বিজেপি শিবির থেকে খবর বের হয়।

ফলে ভবানীপুরে কাকে মনোনয়ন দেওয়া হবে তা নিয়ে সংশয় তৈরি হয়। শেষ পর্যন্ত শুক্রবার আইনজীবী ও দলের যুবনেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে প্রার্থী হিসাবে ঘোষণা করল বিজেপি।

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপিতে নানা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। ‘ভোট পরবর্তী সহিংসতার’ মামলাগুলোতে আইনজীবী হিসেবে কাজ করেন তিনি। এছাড়া অতীতেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায়ও লড়াই করেছেন তিনি। রাজনৈতিক ভাবে ওই মামলাগুলো বেশ গুরুত্বপূর্ণ ছিল। এবার মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামবেন প্রিয়াঙ্কা।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রাজ্যটির এন্টালি আসন থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। কিন্তু জিততে পারেননি। পরে অবশ্য মমতার বিরুদ্ধে উপনির্বাচনে প্রিয়াঙ্কাকে প্রার্থী করা হতে পারে বলে একটা জল্পনা শুরু হয়। সর্বশেষ ভবানীপুরে মনোনয়ন পেলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এই বিজেপি নেত্রী।

টিএম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০