Shakil Shah
১৩ ডিসেম্বর ২০২১, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ের অবৈধ ও বিতর্কিত পার্কে সম্মিলিত সেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠান নিয়ে বিতর্ক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

মিরসরাইয়ের ৯৬টি সেচ্ছাসেবী সংস্থার সমন্বয়ে গঠিত সম্মিলিত সেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থার কাজ হলো অন্যায়, অপরাধ, অবৈধ, বিতর্কীত ও মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, নিরক্ষরতা দূরীকরণ, ক্রীড়ার উন্নয়, সুস্থ ধারার দেশীয় সংস্কৃতির বিকাশ, যৌতুক, বাল্যবিবাহ রোধ ও মেধা বিকাশে মেধাবৃত্তি প্রদান সহ সামাজিক সচেতনতা সৃষ্টি। কিন্তু তাদের নীতি নৈতিকতার বাহিরে গিয়ে সম্মিলিত সেচ্ছাসেবী সংস্থার ৫ম পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মিরসরাইয়ের বির্তকীত ও অবৈধ পার্ক মিরসরাই আরশিনগর ফিউচার পার্কে।

যে খানে অবৈধ, বিতর্কীত ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে মিরসরায়ের জনসাধারনকে সচেতন করার কথা সেখানে নিজেরাই মানুষ নিয়ে অনাডম্বর অনুষ্ঠানের আয়োজনকরায় প্রশ্ন জাগিয়েছে মিরসরাইয়ের সচেতন মহল ও সুশিল সমাজের কাছে।

গত ১০ ডিসেম্বর শুক্রবার মিরসরাই উপজেলার ৯৬টি সংগঠনের সমন্ময়ে গঠিত মিরসরাই সেচ্ছাসেবী সংস্থার ১ হাজার সমাজকর্মী যৌথভাবে এই পুনর্মীলনীর আয়োজন করে। আয়োজনের ভ্যানু হিসেব নির্ধারন করা হয় মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় সওজ ও রেলওয়ের শত কোটি টাকার জমি অবৈধ দখল করে গড়ে তোলা বিতর্কীত আরশিনগর ফিউচার পার্ক। যেখানে ছত্রীর শ্লীলতা হানি, মাদক কারবার, অসামাজিক ও সমাজের শৃঙ্খলা বিরোধি কার্যকলাপ নিত্য ব্যাপার। যেখানে সামাজিক সংগঠন গুলি অসামাজিক কার্যকলাপ ও সমাজের সৃঙ্খলা বিরোধি কর্মকান্ডের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করার কথা সেখানে বিতর্কীত এমন প্রতিষ্ঠানে সামাজিক সম্মিলিত সংগঠনের অনুষ্ঠান করা অসামাজিক কর্মকান্ড ও অবৈধ পার্ককে সম্মিলিত ভাবে বৈধতা প্রধানের নামান্তর বলে মনে করছেন সচেতন মহল।

উক্ত পুনর্মিলনী উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনার সভাপতিত্বে, আয়োজক পরিষদের আহবায়ক শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল ও সদস্য সচিব দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীনের যৌথ সঞ্চালনায় দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সমাজসেবা অধিদফতরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, বিজিএমই এর পরিচালক, ক্লিফটন গ্রুপের সিইও লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন, মীরসরাই থানার ওসি মো. মজিবুর রহমান পিপিএম, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এম. আলাউদ্দিন,বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, মীরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজক পরিষদের আহবায়ক ও শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফের কাছে জানতে চাইলে তিনি দুখ প্রকাশ করে বলেন আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচন করে অনুষ্ঠানের আয়োজন করেছি। যদিও বা আমরা জানতাম আরশি নগর একটি বিতর্কীত ও অবৈধস্থাপনা। আমাদেরকে কেউ এই ব্যাপারে উপযুক্ত পরামর্শ দেয় নাই। ভবিষ্যতে আমরা সচেতন থাকবো এই ব্যাপারে।

অনুষ্ঠান আয়োজন কমিটির সদস্য সচিব দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন জানান, সরকারের দুটি গুরুত্বপূর্ন সংস্থা সওজ ও রেলওয়ে অবৈধ স্থাপনা অপসারনের জন্য আরশিনগর ফিউচার পার্ককে নোটিশ করাহলেও সরকারি ভাবে অবৈধ ঘোষণা করা হয়নি। তাছাড়া আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে সেখানে অনুষ্ঠান করেছি। আমাদেরকে প্রশাসন নিষেধ করলে সেখানে অনুষ্ঠান করতাম না।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিনহাজুর রহমান জানান, সেচ্ছাসেবী সংস্থার কারো সাথে অনুষ্ঠান ভ্যানু নিয়ে কোন প্রকার আলোচনা হয়নি, তাদেরকে আমি সেখানে অনুষ্ঠান করার কথা বলিনি। তবে সেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠান একটি বিতর্কীত ও অবৈধ পার্কে হতে পারে কিনা সেই প্রশ্নের উত্তর এডিয়ে যান তিনি। তিনি বলেন, এটি তাদের ( সেচ্ছসেবী সংস্থার অনুষ্ঠান আয়োজন কমিটি) প্রশ্ন করুন তাদের আয়োজন করা ঠিক হয়েছে কিনা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

১০

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

১১

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

১২

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

১৩

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১৪

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১৫

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১৬

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৭

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৮

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৯

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

২০