Bhorer Darpan
১৫ এপ্রিল ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিকিৎসা নিতে নিজেই হাসপাতালে হাজির কাক!

চিকিৎসা নিতে নিজেই হাসপাতালে হাজির কাক!

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে এক ব্যতিক্রমধর্মী ঘটনার জন্ম দিয়েছে একটি অসুস্থ কাক। পক্স রোগে আক্রান্ত কাকটি যেন নিজেই চিকিৎসার প্রয়োজন বুঝে হাজির হয়েছে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে। বুধবার (১৫ এপ্রিল) সকালে ঘটে যাওয়া এ ঘটনাটি স্থানীয়দের মাঝে বিস্ময় ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

জানা যায়, সকাল প্রায় ৯টার দিকে হাসপাতালের বারান্দার প্রবেশমুখে কাকটিকে দেখতে পান কর্তব্যরত চিকিৎসকরা। প্রথমে সেটিকে স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পর কাকটির অস্বাভাবিক আচরণ চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করে। কাকটি ডাকতে ডাকতে চিকিৎসকদের দিকে এগিয়ে আসলে তারা সেটিকে হাতে নিয়ে পরীক্ষা করেন। পরীক্ষায় দেখা যায়, কাকটি পক্স ভাইরাসে আক্রান্ত এবং শরীরজুড়ে অসংখ্য ক্ষত ও চামড়ার পিণ্ড (বিষফোড়া) রয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সপন নন্দ্বী ও সংশ্লিষ্ট চিকিৎসকরা দ্রুত কাকটির চিকিৎসা শুরু করেন। ক্ষতস্থান আয়োডিন দিয়ে পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়।

চিকিৎসার সময় কাকটির আচরণও ছিল বিস্ময়কর। সাধারণত বন্য পাখি চিকিৎসার সময় অস্থির হয়ে উঠলেও এই কাকটি ছিল সম্পূর্ণ শান্ত, কোনো প্রতিরোধ করেনি।

প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসে কর্তব্যরত ডা. জুলকারনাইন শাওন প্রতিবেদক কে বলেন, সকাল ৯টার দিকে আমরা হাসপাতালে ঢোকার সময় দরজার সামনে একটি কাক দেখতে পাই। পরে সেটি ডাকতে ডাকতে আমাদের দিকে এগিয়ে আসে। হাতে নিয়ে দেখি এটি পক্স রোগে আক্রান্ত। তখনই আমরা চিকিৎসা শুরু করি।’

তিনি আরও বলেন, ‘সকালেই কাকটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর ছেড়ে দিলে হাসপাতালের আশে-পাশেই অবস্থান করে কাকটি। পরে আবার বিকেলে তাকে ওষুধ সেবন করানো হয়। কাকটি যদি এখানে থাকে, তাহলে পর্যায়ক্রমে চিকিৎসা সেবা দেওয়া হবে।’

চিকিৎসার পর কাকটিকে ছেড়ে দেওয়া হলে এটি হাসপাতালের আশপাশেই অবস্থান করতে থাকে। মাঝে মাঝে গাছের ডালে বসে আবার হাসপাতালের বারান্দায় ফিরে আসে। চিকিৎসকরা জানিয়েছেন, কাকটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। অনেকেই ঘটনাটিকে ‘প্রকৃতির ভাষায় সাহায্য চাওয়া’ হিসেবে দেখছেন।

এ ঘটনা শুধু একটি অসুস্থ পাখির চিকিৎসা নয়, বরং মানুষের সহানুভূতি ও প্রাণীর প্রতি দায়বদ্ধতার একটি উজ্জ্বল উদাহরণ। নীরব প্রাণীরাও যে কষ্ট বোঝাতে পারে–বাঁশখালীর এই কাক যেন সেটিই মনে করিয়ে দিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০