Shakil Shah
১৮ জানুয়ারী ২০২২, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএলের প্রথম ম্যাচে অনিশ্চিত মাশরাফি

ভোরের দর্পণ ডেস্ক:

প্রায় এক বছর ধরে ক্রিকেটের বাইরে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। বিপিএল দিয়ে এখন প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায়। আসন্ন টুর্নামেন্টে খেলবেন মিনিস্টার গ্রুপ ঢাকায়। সেই লক্ষ্যে অনুশীলন শুরু করলেও মাশরাফির ফেরায় বাধা সৃষ্টি করলো পিঠের পুরনো চোট! তাতে প্রথম ম্যাচে মাশরাফির খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মাশরাফি গত বছরের ১৮ ডিসেম্বর সর্বশেষ ম্যাচ খেলেছিলেন। দীর্ঘ বিরতি পড়ে যাওয়ায় বিপিএল খেলতে ওজন কমিয়েছেন প্রায় ১০ কেজি। বেশ কিছুদিন ধরে নিয়মিত অনুশীলনও করেছেন। ৬ জানুয়ারি থেকে প্রায় নিয়মিত তাকে বল হাতে ঝালিয়ে নিতে দেখা গেছে। এই প্রস্তুতি নিতে গিয়েই পিঠের পুরনো ব্যথায় আক্রান্ত হয়েছেন নতুন করে। যে কারণে গত কিছুদিন ধরে বোলিং বন্ধ রেখেছিলেন। মঙ্গলবার বোলিং অনুশীলন করতে গেলেও লাভ হয়নি। ফের পুরনো ব্যথায় আক্রান্ত হয়েছেন।

সকালে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করতে আসেন মাশরাফি। খানিকক্ষণ ক্যাচিং অনুশীলনের পর সেন্টার উইকেটে তামিম ইকবালকে মন্থর গতিতে বেশ কয়েকটি বল করতে দেখা যায় তাকে। শুরুতে ছোট রানআপে বল করেছেন। রানআপ বড় করে বল করতে গেলে ঘটে বিপত্তি। লম্বা রানআপে আর বল করতে পারেননি। পরে ব্যথায় পিঠের নিচের দিকে চাপ দিয়ে বসে পড়েছেন। ফিজিওর সহায়তায় কিছুটা সময় শুশ্রুষা পেয়েছেন যদিও। কিন্তু পরে আর বল করতে দেখা যায়নি।

মিনিস্টার গ্রুপ ঢাকার ফিজিও এনামুল হক জানিয়েছেন, ‘হাতে এখনও দুটি দিন আছে। তার (মাশরাফি) ব্যথা যদি কমে, তাহলে ইতিবাচক পথে অগ্রসর হওয়া যাবে। তবে ব্যথা না কমলে অন্তত প্রথম ম্যাচে তাকে নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হবে না।’

যদিও ২৪ ঘণ্টা আগেই মাশরাফির ফিটনেস নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন মিজানুর রহমান বাবুল। ঢাকার জার্সি উন্মোচন অনুষ্ঠানে মাশরাফির ফিটনেস ইস্যুতে ঢাকার কোচ বলেছেন, ‘মাশরাফি কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও পরের দিকে এসে ম্যাচ জিতিয়েছে, শুরুতে খেলেনি। এবার বিপিএল খেলার জন্য সে প্রায় ১০ কেজি ওজন কমিয়েছে। আমার মনে হয় মাশরাফি ইজ মাশরাফি। ইনশাআল্লাহ্ তাকে নিয়মিত ম্যাচেই দেখা যাবে।’

২১ জানুয়ারি উদ্বোধনী দিনেই খেলতে নামবে মাশরাফি-তামিম-মাহমুদউল্লাহদের নিয়ে গড়া ঢাকা। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মাশরাফিদের প্রতিপক্ষ মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০