Shakil Shah
১৯ জানুয়ারী ২০২২, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা শনাক্ত বেড়েছে ২২৮ শতাংশেরও বেশি : স্বাস্থ্য অধিদপ্তর

ভোরের দর্পণ ডেস্ক:

গত এক সপ্তাহে করোনাভাইরাস শনাক্ত বেড়েছে ২২৮ শতাংশের বেশি এবং ১৮৫ শতাংশেরও বেশি মৃত্যু বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে সংস্থাটির মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত সাতদিনে শনাক্ত হয়েছেন ৩৪ হাজার ৪০৫ জন, যা আগের সাতদিনের চেয়ে ২৩ হাজার ৯৩১ জন বেশি। শতকরা হিসেবে বিবেচনা করলে ২২৮ শতাংশেরও বেশি রোগী শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন, এসময়ে মারা গেছেন ৫৭ জন। যা পূর্ববর্তী সপ্তাহের চেয়ে ৩৭ জন বেশি। শতকরা হিসেবে মৃত্যু ১৮৫ শতাংশেরও বেশি।

ডা. নাজমুল বলেন, এই ছোট পরিসংখ্যান আমাদের মনে করিয়ে দিচ্ছে, কী বেশি সংখ্যক রোগী বাড়ছে। ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ আগের চেয়ে বেশি হচ্ছে এবং শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। আশার কথা হলো, ৯৫ শতাংশেরও বেশি মানুষ সুস্থ হয়ে যাচ্ছেন।

তিনি বলেন, এটি স্বাভাবিক, যখন একটি নতুন ভ্যারিয়েন্ট আসে তখন পুরনো ভ্যারিয়েন্টকে বহুক্ষেত্রেই প্রতিস্থাপিত করে ফেলে এবং সে তার মূখ্য ভূমিকা পালন করে। এ যাবৎকালে আমরা যে পরিসংখ্যান দেখেছি, বাংলাদেশে এখন পর্যন্ত মূলত ডেল্টা ভ্যারিয়েন্টে মাধ্যমেই রোগীরা সংক্রমিত হচ্ছেন। গত বছর আমরা দেখেছি, ডেল্টা ভ্যারিয়েন্টের তাণ্ডব কতটা ভয়াবহ হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, ওমিক্রনে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে যদিও, তাতে আমাদের আত্মতুষ্টির কোনও সুযোগ নেই। আমাদের স্বাস্থ্যবিধি মেনেই এই পরাক্রমশালী করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০