Shakil Shah
২২ ফেব্রুয়ারী ২০২২, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কর্মচারী টিকা না নিলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ভোরের দর্পণ ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, কোনও দোকানের কর্মচারী করোনাভাইরাস প্রতিরোধী টিকা না নিলে সংশ্লিষ্ট দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, টিকা না নেওয়া থাকলে কোনো কর্মচারীকে দোকান মালিক চাকরিতে রাখতে পারবেন না। নির্দেশনা অমান্য করে মালিক যদি চাকরিতে রাখেন, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যারা টিকা নিতে অনিচ্ছুক, তাদের জন্য এ ব্যবস্থা।

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) টিকা গ্রহণে জনসচেতনতা বাড়াতে ‘টিকা নিন, টিকা নিন’ গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি।

ডিএমপি কমিশনার বলেন, নিজে বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে। আপনি সুরক্ষিত না হলে আপনার পরিবার ঝুঁকিতে পড়বে। এগুলো চিন্তা করেই টিকা নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও টাকা দিয়ে টিকা নিতে হচ্ছে। অনেক সম্পদশালী দেশেও টাকা দিয়ে টিকা নিতে হচ্ছে। কিন্তু বাংলাদেশ টাকা ছাড়াই সব মানুষকে টিকা দেওয়া হচ্ছে। এমনকি খুঁজে খুঁজে মানুষকে টিকা দেওয়া হচ্ছে। আপনি দেখেন, স্কুল-কলেজের শিক্ষার্থীরা এখন টিকা ছাড়া যেতে পারছে না। দোকান-মালিক সমিতি উদ্যোগ নিয়েছে, কোনও কর্মচারী বা মালিক যদি টিকা না নেয় তাহলে সে দোকান বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, অনেকে মনে করছি আমরা নিরাপদ হয়ে গেছি। কিন্তু আমাদের এখনও প্রতিদিন এক হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। টিকা নিলে কিন্তু মৃত্যুর ঝুঁকি একেবারেই কমে যাচ্ছে। টিকা নেওয়া থাকলে মা-বাবাসহ পরিবার রেখে হয়তো পরপারে পাড়ি না দেওয়া লাগতে পারে।

দোকান মালিকদের উদ্দেশে শফিকুল ইসলাম বলেন, আপনারা মানুষের হাতে নানা রকম পণ্য তুলে দিচ্ছেন। আপনাদের কারণে যদি ক্রেতারা করোনায় আক্রান্ত হয় তাহলে কি এর দায়ভার আপনাদের না? অবশ্যই আপনাদেরও দায়ভার রয়েছে। সবাই টিকা নিতে পারলে সরকারকে বুঝাতে পারব আর মার্কেট বন্ধ রাখার প্রয়োজন নাই।

বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতা ও বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা সচেতনতামূলক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০