Shakil Shah
২ জুলাই ২০২২, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খন্দকার মোশাররফ :সরকারের অবহেলায় দেশে করোনা সংক্রমণ বাড়ছে

ড. খন্দকার মোশাররফ হোসেন/ফাইল ছবি

ভোরের দর্পণ ডেস্কঃ

যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সরকারের অবহেলার কারণে দেশে করোনাভাইরাসের নতুন ঢেউ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, “চতুর্থবারের মতো দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সরকারের গাফিলতির কারণে এমনটি হচ্ছে।”

শুক্রবার (১ জুলাই) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দ্রুত আরোগ্য কামনা করে এক মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এই মিলাদ মাহফিলে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির এই নেতা বলেন, “চীন করোনাভাইরাস সংক্রমণের একটি নতুন ঢেউয়ের মুখোমুখি হচ্ছে। যা বাংলাদেশ সরকারের জন্য কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য একটি সতর্কতার আহ্বান ছিল। কিন্তু সরকার কিছুই করেনি। এ বিষয়ে কোনো মনোযোগ দেওয়া হয়নি।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ আক্ষেপ করে বলেন, “সরকারের ব্যর্থতা ও উদাসীনতার কারণে বিএনপি নেতাসহ অনেকেই আজ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন।”

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস ও তার ধমনীতে ব্লকেজসহ বিভিন্ন রোগে ভুগছেন এবং মির্জা ফখরুল সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বন্যা সম্পর্কে মোশাররফ বলেন, “ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষ যখন চরম দুর্বিপাকের মধ্য দিয়ে যাচ্ছেন। তখন বিভিন্ন নদীতে পানির উচ্চতা বাড়ছে, নতুন করে উদ্বেগ সৃষ্টি হচ্ছে। এটি ঘটছে ভারত থেকে উজানের পানি ছেড়ে দেওয়ার কারণে।”

তিনি বলেন, “বর্ষায় ভারি বর্ষণে ভারত ব্যারেজের সব গেট খুলে দেয়, তাই বাংলাদেশের অনেক এলাকা প্লাবিত হয়।”

বিএনপি নেতা বলেন, “যখন আমাদের পানির প্রয়োজন হয় না, আমরা ডুবে যাই। আর যখন আমাদের প্রয়োজন হয়, তখন ওই বাঁধগুলোর কারণে বাংলাদেশের নদীগুলোর স্বাভাবিক প্রবাহ থাকে না। আমাদের নদীগুলো মৃতপ্রায় পরিণত হচ্ছে এবং আমাদের কৃষি, আমাদের জীববৈচিত্র্য সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাচ্ছে।”

মোশাররফ বলেন, “সরকার শুধু ক্ষমতায় বসার জন্য জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছে। এটা জনগণের সরকার নয়। এরা জনগণের কথা কমই চিন্তা করে। এই সরকার কেবল নিজের স্বার্থের কথা চিন্তা করে।”

তিনি বর্তমান সরকারের পতন নিশ্চিত করতে এবং নির্দলীয় প্রশাসনের অধীনে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে গণমুখী সরকার প্রতিষ্ঠা করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০