Shakil Shah
৯ নভেম্বর ২০২২, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

থানার সেবার মান আরও বাড়াতে হবে’ আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

আইজিপি আজ (০৯ নভেম্বর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সের শেষ দিনে তাঁর সমাপনী বক্তৃতায় এ নির্দেশ প্রদান করেন।

তিনি বলেন, পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক সাফল্য রয়েছে। পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম।

পুলিশ প্রধান বলেন, থানার সেবার মান আরও বাড়াতে হবে। থানায় আগত সেবা প্রত্যাশীদের সাথে সদাচরণ করতে হবে, তাদের প্রত্যাশিত সেবা প্রদানে সদিচ্ছা নিয়ে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি এক্ষেত্রে তদারকি বাড়ানোর জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ প্রসঙ্গ উল্লেখ করে আইজিপি বলেন, ‘৯৯৯’ জনগণের কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও দ্রুততম সময়ের মধ্যে এ সেবা প্রাপ্তি নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান বিপিএম (বার), স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার), র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বিপিএম (বার) পিপিএম, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম বিপিএম পিপিএম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আতিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার), নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, অতিরিক্ত আইজিপি (অর্থ) মো.শাহাবুদ্দিন খান বিপিএম (বার), অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ বিপিএম, ডিআইজি (টেলিকম) এ কে এম শহিদুর রহমান পিপিএম প্রমুখ কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, দুই দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্স গতকাল (৮ নভেম্বর) শুরু হয়েছে। সকল অতিরিক্ত আইজিপিগণ, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপার কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। কনফারেন্সে চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে (জুলাই-সেপ্টেম্বর) সারা দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০