Shakil Shah
২৮ ডিসেম্বর ২০২২, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীনে রকেট গতিতে ছড়াচ্ছে করোনা

ভোরের দর্পণ ডেস্ক :

চীনে দুই সপ্তাহ আগে ‘জিরো কোভিড নীতি’ তুলে নেওয়ার পর রেকর্ড হারে বেড়েছে করোনা সংক্রমণ। কয়েক দিন আগে ঝেজিয়াং প্রদেশের এক কর্মকর্তা সংবাদ সম্মেলনে জানান, সাড়ে ৬ কোটি মানুষের এই শহরটিতে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।

চীনের কিংদাও শহরে এক কোটি মানুষের বাস। আর এই শহরে দিনে আক্রান্তের সংখ্যা ঠেকেছে ৫ লাখে। শানজি প্রদেশের ইউলিন শহরে করোনায় দিনে দেড় লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। অথচ শহরটির মোট বাসিন্দা মাত্র ৩৬ লাখ।

এদিকে চীনের বিভিন্ন শহরে করোনায় আক্রান্তের এ সংখ্যার সঙ্গে জাতীয়ভাবে প্রকাশিত তথ্যের কোনো মিল নেই। গত শুক্রবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্যমতে, দেশটিতে ওই দিন করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার মানুষ। যে সংখ্যা বিভিন্ন শহরে আক্রান্তের সংখ্যার তুলনায় খুবই কম। এমন দাবি দ্য নিউইয়র্ক টাইমসের।

এদিকে চীন সরকারের দেওয়া তথ্যমতে, গত দুই দশকে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা মাত্র সাতজন।

প্রসঙ্গত, গত রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন করোনার তথ্য সরবরাহ না করার ঘোষণা দিয়েছে।  জানানো হয়েছে, চীনের সিডিসি এ তথ্য সরবরাহ করবে। তবে সপ্তাহে কতবার তারা এ তথ্য সরবরাহ করবে, সে ব্যাপারে স্পষ্ট কিছু বলা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০