Shakil Shah
৫ জানুয়ারী ২০২৩, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএলে আয়োজকদের ব্যর্থতা রয়েছে : মাশরাফি

ভোরের দর্পণ ডেস্ক :

সাকিব আল হাসানের মতে, বিপিএলের মান ধরে রাখতে না পারা, সবকিছু ঠিক ঠাক করার জন্য বাজেট না থাকা, বাজেট না পাওয়া এগুলো বিপিএলে আয়োজকদের ব্যর্থতা। তিনি মনে করেন যারা দায়িত্বে আছেন তাদের স্বদিচ্ছার অভাব আছে।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দেওয়া মাশরাফি মর্তুজাও বিপিএল নিয়ে সাকিবের কণ্ঠে সুর মেলালেন। তার মতে, সাকিব যে কথাগুলো বলেছে সেগুলো আগেই চিহ্নিত। তার মতে, বিপিএলের ব্যবস্থাপনা দেখেই মনে হবে একটা হযবরল ব্যাপার।

সাকিবের মতো মাশরাফিও মনে করেন বোর্ডের স্বদিচ্ছার বিষয় আছে। লভ্যাংশ ক্লাবগুলোর সঙ্গে ভাগাভাগির বিষয় আছে। কারণ ফ্র্যাঞ্জাইজিগুলো লাভ করার জন্য আসে, ‘ক্লাবগুলোকে কমফোর্ট জোনে রাখা বোর্ডের দায়িত্ব। ফ্র্যাঞ্জাইজি মালিকগুলোর লোকসান হয়। তাহলে তো তারা থাকতে চাইবে না। একটা দল যেন লম্বা সময়ের জন্য আসে সেই ব্যবস্থা বোর্ডের করতে হবে।’

এবারের বিপিএলে বেক্সিমকো গ্রুপ ফ্র্যাঞ্জাইজি নেয়নি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল থেকে সরে যেতে চেয়েছিল। সিলেট নাম ও মালিকানা পরিবর্তন করে বিপিএল খেলছে। তবে এবার যারা দল নিয়েছে তাদের সঙ্গে বিসিবি তিন বছরের জন্য চুক্তি করেছে। বিষয়টি ভালো বলে উল্লেখ করেছেন মাশরাফি, ‘অন্তত তিন বছরের জন্য দলগুলো ফ্র্যাঞ্জাইজি নিয়েছে। তারা এখন পরিকল্পনা নিয়ে পরিষ্কার। এখন দলগুলো কী চায়, বোর্ড কী চায়—বিপিএল গভর্নিং বডির সঙ্গে বসলে সমাধান হতে পারে। বিস্তর আলোচনার বিষয় আছে। সাকিব যে সমস্যার কথা বলেছে, স্পট অন (চিহ্নিত) মনে হয়েছে। এখন দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০