Shakil Shah
২৬ জানুয়ারী ২০২৩, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ডিসিদের প্রস্তুত থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোরের দর্পণ ডেস্ক :

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ডিসিদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমরা বলেছি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেটা দেশবাসী চাচ্ছে, সারা বিশ্বও সেভাবে তাকিয়ে আছে। একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য আপনাদের (ডিসি) ভূমিকাই মুখ্য হবে।

বৃহম্পতিবার (২৬ জানুয়ারি) জেলা প্রশাসন সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।

kamal-2

আসাদুজ্জামান খান বলেন, অবাধ নির্বাচনে ডিসিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের অভিজ্ঞতা রয়েছে। সেই আলোকে তারা একটি সুন্দর নির্বাচন উপহার দতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে পারবে। সেজন্য আপনারা তৈরি থাকুন, যাতে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন।

নিরাপত্তা বাহিনী এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের দেশপ্রেম, অভিজ্ঞতা, দক্ষতা আছে। তারা এখন পরিপূর্ণ।

dc-sommelonডিসি সম্মেলন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এদিকে, ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে হবে। এজন্য যা যা করা প্রয়োজন তা করার জন্য ডিসিদের মানসিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ডিসি এবং এসপিদের মধ্যে সমন্বয়হীনতার কোনও অভিযোগ নাই। এই মিটিংয়ে এ ধরনের কোনও অভিযোগ কেউ করেনি। ‘ডিসিরা পুলিশ প্রতিবেদন দেখতে চেয়েছেন’ এমন বক্তব্য সঠিক নয় বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০