Shakil Shah
২৬ জানুয়ারী ২০২৩, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাকিব-তামিমদের মাঠ থেকে অবসর চান মাশরাফি

ভোরের দর্পণ ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। নেতৃত্বের পাশাপাশি বল হাতে বেশ সফল এই তিনি। যদিও ২০২০ সালে সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন এই তারকা।

বিপিএলের সিলেট পর্ব শুক্রবার থেকে শুরু হবে। তার আগে আজ বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি। সেখানে কথা হয় তার অবসর নিয়ে। তবে তিনি জানিয়ে দেন, মাঠ থেকে বিদায় নেওয়ার আশা করেন। এছাড়া বোর্ডের কাছ থেকে আর কোনোকিছু প্রত্যাশাও করেন না।

কিন্তু দলের বর্তমান তারকা সাকিব আল হাসান বা তামিম ইকবালদের মতো ক্রিকেটারদের মাঠ থেকেই অবসর দেখতে চান মাশরাফি।

এ বিষয়ে মাশরাফি বলেন, ‘হ্যাঁ অবশ্যই ওই সংস্কৃতিতে যাওয়া উচিত। ওই সংস্কৃতি সেট আপ করা দরকার। যারা আছে এখন, সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম, কেউ স্বীকার করুক বা না করুক; তারা বাংলাদেশের কিংবদন্তি। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাদের ক্ষেত্রে যেন ওই সুযোগ বাংলাদেশের মানুষ পায়। তারা যেন ওই সম্মানটা নিয়ে মাঠ থেকে বিদায় নিতে পারে। দীর্ঘদিন, দীর্ঘসময় তারা শ্রম দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনেক কিছু ত্যাগ করেই সময় দিয়েছে। মানুষ তো হিসাব করে কত টাকা পেল। কিন্তু তারা যে শ্রম দিয়েছে, দিনের পর দিন ত্যাগ করেছে, এটা কেউ জানে না। ওই সম্মানটা যেন তারা পায়। যারা মধ্য বয়সে আছে, তরুণ আছে, তারা যেন বিশ্বাসটা পায়, আমাদের দেশ থেকে এতটুকু সম্মান নিয়ে যেতে পারব।’

মাশরাফি নিজের ব্যাপারে বলেন, ‘কোনো প্রত্যাশা নিয়ে আসিনি, যেতেও চাইনি। তিন বছর আগেও এই প্রত্যাশা নিয়ে এখান থেকে যাইনি যে আমাকে ক্রিকেট বোর্ড থেকে বা কোনো জায়গা থেকে কী দেবে। সেই আশায় আমি বসেছিলাম না। আগেও বললাম আমার খুশি আমার কাছে, সেটা কারো কাছে বিক্রিও করতে আসিনি, কিনতেও আসিনি। আমার যেটা মন চেয়েছে, যেটা করে মনে করি ঘরে গিয়ে শান্তিতে ঘুমাতে পারব, সেটাই করেছি ক্রিকেটের ক্ষেত্রে। এজন্য আমি কারো কাছে কিছু আশা করি না। সত্যি বললাম, হাজার বার বললে হাজার বারই বলব আমি কিছুই আশা করি না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০