Online Desk
২৭ জুন ২০২৩, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাণিজ্যে অবদানের জন্য সিআইপি হলেন এম এ রাজ্জাক খান রাজ

বাণিজ্যে অবদানের জন্য সিআইপি হলেন এম এ রাজ্জাক খান রাজ

বাণিজ্য খাতে অবদান এবং বাণিজ্য সংগঠনে নেতৃত্বর জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হয়েছেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহ সভাপতি এম এ রাজ্জাক খান রাজ।

গত ২৫শে জুন, রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দেশের রপ্তানি এবং বাণিজ্য (ট্রেড) খাতে বিশেষ অবদান রাখার জন্যে এম এ রাজ্জাক খান রাজসহ ৪০ জন ব্যবসায়ী নেতাকে সিআইপি (ট্রেড)-২০২১ কার্ড প্রদান করা হয়। এছাড়াও ১৪০ জন ব্যবসায়ী বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি (রপ্তানি)-২০২১ নির্বাচিত হয়েছেন।

আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ব্যবসায়ীদের হাতে কার্ড তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি এমপি। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান ও এফবিসিসিআই এর সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ। ২০১৯-২০২০ অর্থবছরে রপ্তানি বাণিজ্যে অবদানের জন্য এবার সিআইপি কার্ড প্রদান করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এ অনুষ্ঠানটি আয়োজন করেছিল।

উল্লেখ্য যে, সিআইপি কার্ডধারীরা সচিবালয়ে প্রবেশে বিশেষ পাস কার্ড পেয়ে থাকেন। ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে আসন এর ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এমনকি বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারেরও সুযোগ পাবেন। কার্ডটির মেয়াদ ১ বছর।

এ বিষয়ে এম এ রাজ্জাক খান রাজ বলেন- ‘বাংলাদেশ সরকাররের বাণিজ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ বাণিজ্যে (ট্রেড) আমার অবদানকে সিআইপি কার্ড প্রদানের মাধ্যমে স্বীকৃতি প্রদান করার জন্য। এই সম্মান আমাকে বাংলাদেশের শিল্পক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশের বাণিজ্য ও রপ্তানি প্রসারে আরও অনুপ্রেরণা যোগাবে’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০