Shakil Shah
৩০ অগাস্ট ২০২২, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফগান চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

ভোরের দর্পণ ডেস্কঃ

টি-টোয়েন্টি ফরম্যাটে বরাবরই দুর্বল বাংলাদেশ। বিশেষ করে মেগা ইভেন্টগুলোতে। অন্যদিকে আফগানিস্তান সবসময়ই টি-টোয়েন্টিতে বাজির ঘোড়া। এশিয়া কাপে ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মঙ্গলবার মুখোমুখি হবে দু’দল। ঐতিহাসিক শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি গড়াবে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে হেরেছে। অন্যদিকে এ মাসের শুরুতে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে আফগানরা সিরিজ হারলেও এশিয়া কাপে এসেই দাপট দেখিয়েছে। শ্রীলংকার বিপক্ষে বড় জয় তুলে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে তারা।

লংকান ম্যাচে ফিল্ডিংয়ের সময় অধিনায়ক মোহাম্মদ নবী নতুন বলে ফাজলহক ফারুকী ও নাভীন-উল-হককে দারুণভাবে ব্যবহার করেছেন। ফলে দ্বিতীয় ওভারের মধ্যেই ৫ রানে তিন উইকেট হারায় শ্রীলংকা। এরপর স্পিনাররাও ধ্বংসযজ্ঞ চালায়। পরে ব্যাটিংয়ে তাদের ওপেনার হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ দুর্দান্ত শুরু এনে দেন। মাঝে কিছু উইকেট পড়লেও জয় পেতে কোনো সমস্যা হয়নি।

 

 

এদিকে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে আক্রমণাত্মক ও আগ্রাসী মনোভাব দুইয়েরই বড়ই অভাব রয়েছে। কেননা এই টুর্নামেন্টের আগে তারা হারের মধ্যে থেকে এসেছে। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটার ছিলেন না। এছাড়া এই আসরে দলে মোহাম্মদ সাইফউদ্দিন থাকায় বাড়তি শক্তি পাবে বাংলাদেশ।

সাব্বির রহমান ও মোহাম্মদ নাঈমও এই দলে রয়েছেন। তবে তারা মূলত লিটন দাস ও নুরুল হাসান সোহানের ইনজুরির কারণেই দলে সুযোগ পেয়েছেন। সাব্বির বাংলাদেশ টাইগার্সের সঙ্গে অনুশীলন করে এসেছেন। আর নাঈম ওয়েস্ট ইন্ডিজের ‘এ’ দলের হয়ে ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

বাংলাদেশ নিজেদের শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে। অন্যদিকে আফগানরা ৩ জয়ের বিপরীতে হেরেছে একটিতে।

এ ম্যাচে আফগানিস্তান দলে অবশ্যই পেসার ফারুকীর দিকে নজর থাকবে। কেননা লংকানদের বিপক্ষে জয়ে তার অবদান ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। তিনি ১১ রানে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষে টপঅর্ডার ভেঙে দিয়েছেন। এর আগে তিনি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে চট্টগ্রাম ও ঢাকায় নিজের সেরাটা দেখিয়েছেন।

অন্যদিকে বাংলাদেশ দলে প্রধান ভরসা অধিনায়ক সাকিব আল হাসান। তিন বছর পর তিনি এই ফরম্যাটে নেতৃত্বে ফিরেছেন। সমর্থকরা ভালো করেই জানেন, চাপের মধ্যেই সাকিব নিজের সেরাটা দেন। তার ৪ ওভার বোলিং বাংলাদেশকে নিঃসন্দেহে এগিয়ে রাখবে। এছাড়া এই বাঁহাতির ফ্রি স্ট্রোক টপঅর্ডারে বাড়তি শক্তির যোগান দেবে।

আফগানিস্তান এ ম্যাচে একাদশ অপরিবর্তিত রাখতে পারে। তবে জিম্বাবুয়ে সিরিজের পর বাংলাদেশ নিজেদের একাদশে সাকিব, মুশফিক ও সাইউদ্দিনকে রাখবে তা বলাই যায়।

শারজাহর মাঠ কিছুটা ছোট হলেও এখানে ব্যাটিং গড় ১৪৩ এর মতো। এছাড়া খেলা স্থানীয় সময় সন্ধ্যায় শুরু হলেও আবহাওয়া গরমই থাকবে।

এ ম্যাচে সাকিব বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১০০তম টি-টোয়েন্টি খেলবেন। তার আগে মাহমুদউল্লাহ ও মুশফিক এই কীর্তি গড়েছিলেন। শারজাহর এই মাঠে পেসারদের থেকে স্পিনাররাই বেশি ভালো করতে পারে।

আফগানিস্তান (সম্ভাব্য একাদশ): হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নবীন-উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী।

বাংলাদেশ (সম্ভাব্য একাদতশ): মোহাম্মদ নাঈম, এনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসাথে ওয়েস্টার্ন কেপে পর্যটন বাড়াতে কাজ করবে এমিরেটস ও ওয়েসগ্রো

গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী

সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

রায়গঞ্জে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর: বাঁশখালীতে যুবককে জেলে দিলেন ভ্রাম্যমান আদালত

৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

১০

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

১১

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

১২

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

১৩

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

১৪

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

১৭

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

১৮

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

১৯

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

২০