Shakil Shah
২৯ মার্চ ২০২৫, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে গুনাইগাছ ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ

উলিপুরে গুনাইগাছ ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। একই ব্যক্তিকে ত্রিশ কেজি করে চাল দেয়া হয় ওই ইউনিয়নে।

এ ঘটনায় সংবাদকর্মীদের কাছে লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অর্থায়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অতি দরিদ্র, অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য প্রদানের লক্ষ্যে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যশস্য সহায়তা (ভিজিএফ) প্রদানের লক্ষ্যে উলিপুর উপজেলার ১৩ ইউনিয়ন ও ১টি পৌরসভার বিপরীতে ৮৬ হাজার ৯৬ জন উপকারভোগীর জন্য ৮৬ হাজার ৯শ ৬০ মেট্রিক টন চাল বরাদ্ধ পাওয়া যায়।

সরকারি নীতিমালা অনুযায়ী, প্রতিজন উপকারভোগী ১০ কেজি চাল পাওয়ার কথা। চাল বিতরণের সময় উপজেলা প্রশাসন কর্তৃক মনোনীত ট্যাগ অফিসার উপস্থিত থাকবেন। অথচ তিনজন মিলে এক বস্ত চাল দেওয়া হয়। এক্ষেত্রে কোন নীতিমালা অনুসরণ করা হয়নি। কার্ড বন্টনে রাজনৈতিক কোটা রাখা হয়েছে। জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নামে ভাগাভাগি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলেক্ষ গুনাইগাছ ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর ৬ হাজার ৭শত ১২ জন ব্যক্তি ১০ কেজি করে চাল বিতরনের বরাদ্দ দেয়া হয়। শুক্রবার ও শনিবার এই চাল বিতরন করা হয়। নিয়ম অনুযায়ী একজন ব্যক্তিকে ১০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও একই ব্যক্তির কাছে তিনটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে ৩০ কেজি চাল দেয়া হচ্ছে। এ কারণে এলাকাবাসীর কাছে সুষ্ঠভাবে চাল বিতরন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।সরেজমিন শনিবার (২৯ মার্চ) দুপুরে গুনাইগাছ ইউনিয়নে গেলে এলাকাবাসী শাহজাহান সিরাজসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, এক ব্যক্তির কাছে তিনটি আইডি কার্ডের কপি নিয়ে ৩০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এতে করে প্রকৃত দরিদ্র মানুষরা বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে আমরা ইউপি সচিবের কাছে অভিযোগ করলে তিনি আমাদের সাথে খারাপ ব্যবহার করেন।গুনাইগাছ ইউনিয়ন পরিষদের সচিব জাহেদুল ইসলাম জানান, তিনজনের কাছে তিনটি ফটোকপি নিয়ে ৩০ কেজি করে চাল দেয়া হচ্ছে।গুনাইগাছ ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও সহকারী পরিসংখ্যান কর্মকর্তা আনিছার রহমান বলেন, দ্রুত বিতরণ শেষ করতে তিনটি ভোটার আইডি কার্ডের ফটোকপি একজনের কাছে নিয়ে চাল দেয়া হচ্ছে। এছাড়া উপকারভোগীদের তালিকা পূর্ব থেকেই করা রয়েছে। এখানে অনিয়মের সুযোগ নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০