Shakil Shah
১৬ মে ২০২৫, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে বজ্রপাতে গাভীসহ গৃহবধুর মৃত্যু

উলিপুরে বজ্রপাতে গাভীসহ গৃহবধুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে চামিলি রাণী নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে, উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর ক্লিনিকের পাড় হবিরপাড়া গ্রামে। স্বজন ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১ টার দিকে বৃষ্টি শুরু হলে চামিলি রাণী (৪৫) বাড়ির বাহিরে খড়ের গাদায় বেঁধে রাখা গরু আনতে যান।

এ সময় বজ্রপাত হলে চামিলি সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন। সে সময় সাথে থাকা গাভীটিও মারা যায়। পরে প্রতিবেশীরা চামিলি রাণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। চামিলি রাণী ঐ এলাকার মদন বর্মন এর স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মেহেরুল ইসলাম জানান, বজ্রপাতের সময়ই চামিলি রাণী মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সামাদ। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাহনের জন্য অনুমতি দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০