Online Desk
১ মার্চ ২০২৬, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে বাণিজ্যিকভাবে পেঁয়াজ চাষে দ্বিগুণ লাভের সম্ভাবনা

উলিপুরে বাণিজ্যিকভাবে পেঁয়াজ চাষে দ্বিগুণ লাভের সম্ভাবনা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে তিস্তায় ভেসে উঠা ছোট বড় বিভিন্ন চরাঞ্চল জুড়ে পেঁয়াজের চাষ। দফায় দফায় বন্যায় ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন ধরনের ফসলের চাষাবাদ করে থাকেন চরাঞ্চলের মানুষজন। চরাঞ্চলের মানুষের আয়ের উৎস একমাত্র কৃষিকাজ।

এ সুযোগ কাজে লাগিয়ে একরময় একর জমিতে করেছেন পেঁয়াজের চাষ। কমখরচ ও পরিচর্যায় পেঁয়াজের ফলন ভালো হওয়ায় অন্যান্য ফসলের তুলনায় পেঁয়াজ চাষে আগ্রহ বেড়েছে এসব এলাকায়। এবারে আবহাওয়া আনুকুলে থাকায় ফলন অনেক ভালো হয়েছে। এছাড়া বাজারে সবসময় পেঁয়াজের চাহিদা ভালো থাকায় অনেক লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকেরা।

জানাযায়, উপজেলায় মধ্যে ৩টি ইউনিয়ন বজরা, গুনাইগাছ, থেতরাই ও দলদলিয়া তিস্তা নদী দ্বারা বেষ্টিত। এ ৩টি ইউনিয়নে গোড়াইপিয়ার,আমনিয়াশা, হোকডাঙ্গা, টিটমা, নাগড়াকুড়া, দড়িকিশোরপুর, মধ্যগোড়াই, কদমতলা, অজুর্ন, বিরহিম, সন্তোষঅভিরাম, সাদুয়াদামারহাট, কর্পূরা, খারিজালাটশালাসহ ছোট বড় অসংখ্য চর ভেসে উঠেছে। এর মধ্যে পেঁয়াজের চাষ অন্যতম।

এসকল চরে বাণিজ্যিক ভাবে পেঁয়াজের চাষ হয়েছে। পেঁয়াজের ফলন অনেক ভালো হওয়ায় নদী গর্ভে বিলীন হওয়া হাজারো নিঃস্ব মানুষের মুখে এখন ফুটে উঠেছে সুখের হাসি।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবারে উপজেলায় ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পেঁয়াজ চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ শত ১৯ হেক্টর। অর্জিত হয়েছে ৬শ ৫০ হেক্টর। উৎপাদন লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৪ শত ৩৭ মেট্রিকটন। এছাড়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের প্রোণোদনা হিসাবে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এছাড়া পেঁয়াজ চাষিদের বিভিন্ন ধরনের রোগবালাই পোকামাকড় নিধন সম্পর্কে পরামর্শ দেয়া অব্যহত রয়েছে।

সরেজমিন উপজেলায় তিস্তা নদী বেষ্টিত চরাঞ্চল গুলোতে গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ ও চরাঞ্চলে পেঁয়াজের সমারোহ যা চোখে পড়ার মতো। পেঁয়াজ চাষিরা ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। পেঁয়াজের ফলন ভালো হওয়ায় কৃষকদের মনে আশার সঞ্চার জাগিয়েছে। তারা জানান, ভালো পরিচর্যায় পেঁয়াজের বেশি ফলন পাওয়া যায়। ফলে তিস্তার চরাঞ্চলের চাষিরা পেঁয়াজ চাষে আগ্রহী হয়ে উঠেছে।

এছাড়া চরাঞ্চলে ইরি ধানের পাশাপাশি পেঁয়াজ সহ বিভিন্ন ফসলের চাষে অধিক ফলন ও দাম ভালো পাওয়া সহ স্থানীয় বাজারে সহজেই পেঁয়াজ বিক্রির সুবিধা থাকায় খুশি কৃষকেরা।

এদিকে তিস্তা নদীর করালগ্রাসে আবাদি জমি ও বসতবাড়ি হাড়িয়ে নিঃস্ব হয়েছে হাজারো পরিবার। এই নিঃস্ব পরিবার গুলো বাঁচার তাগিদে তারা বিভিন্ন এলাকায় রিক্সা ভ্যান চালিয়ে জীবীকা নির্বাহ করতেন। কিন্ত তিস্তার নব্যতা হ্রাস পাওয়ায় জেগে উঠেছে ছোট বড় অসংখ্য বালুচর।

এসব চরে রবি শস্যের ব্যপক ফলন হয়েছে। বাস্ত হারা সে সকল চাষিরা বিভিন্ন ধরনের ফসল চাষ করে জিবীকা নির্বাহ করেন। এছাড়া এবছর চরাঞ্চলে বন্যার কারণে বিভিন্ন ফসলের ক্ষতি হলেও পেঁয়াজ চাষের মাধ্যমে সে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা। বন্যার পানিতে পলি জমে চরাঞ্চলের জমি বেশি উর্বর হওয়ায় পেঁয়াজ চাষে স্বপ্ন দেখছেন এসব চরাঞ্চলের চাষিরা।

উপজেলার থেতরাই ইউনিয়নের জুযানসতরা এলাকার পেঁয়াজ চাষি আমিনুল ইসলাম জানান, এবারে তিনি প্রায় ৭০ শতক জমিতে পেঁয়াজের চাষ করেছেন। পেঁয়াজ ঘরে উঠা পর্যন্ত খরচ হবে ৪০ থেকে ৪৫ হাজার টাকা। পেঁয়াজে ফলন যেভাবে হয়েছে তাতে তিনি প্রায় ১শত ৩০ মণের আশা করছেন। বাজারদর ভালো থাকলে লক্ষাধিক টাকা আয় হবে। তবে তিনি অভিযোগ করে বলেন, বীজ, সার ও কীটনাশক সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দাম হাতের লাগালে থাকলে দ্বিগুন লাভ হতো বলে জানান তিনি।

এছাড়া বিভিন্ন চরাঞ্চলের পেঁযাজ চাষিদের মধ্যে আহাম্মদ আলী, আবুল হোসেন, রাশেদুল ইসলাম, সামছুল ইসলাম ও ছালাম মিয়া সহ আরও অনেকে জানান, পেঁয়াজ চাষ করে বন্যার ক্ষতি পুষিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন তারা। এবারে পেঁয়াজের বাম্পার ফলনে তাদের মুখে হাসির ঝিলিক দেখা যায়। মে পেঁয়াজের বাজারদর ভালো থাকলে অনেক লাভবান হওয়ার আশা করছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হেসেন জানান, উপজেলায় তিস্তার চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় পেঁয়াজের চাষ অনেক ভালো হয়েছে। এর মধ্যে চরাঞ্চলে বেশির ভাগ পেঁয়াজের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবারে পেঁয়াজের ফলন অনেক ভালো হয়েছে। বাজারে পেঁয়াজের বাজারদর ভালো থাকলে পেঁয়াজ চাষিরা অনেক লাভবান হবেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০