Online Desk
১৩ এপ্রিল ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে আব্দুল আখের (৬০) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। আখেরের মরদেহ খুটিতে রশি লাগানো এবং পা মাটিতে থাকা অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে, সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার ঢেঁকিয়ারাম এলাকায়। প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের বানছার আলীর ছেলে আখের দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ এবং প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন। সোমবার সকালে আখের আলীর পুত্রবধূ মাজেদা বেগম ঘরের পাশে একটি বাঁশের খুঁটির সঙ্গে দোলনার দড়ি দিয়ে শশুরকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকার আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন।

পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আখেরের মৃতদেহ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠান। নিহত আখেরের এক ছেলে ও এক মেয়ে, উভয়ে বিবাহিত। ঘটনার দিন ছেলে কাজের সুবাদে ঢাকায় এবং নিহতের স্ত্রী মেয়ে-জামাইয়ের সাথে বগুড়ায় অবস্থান করছিলেন। বাড়িতে নিহতের পুত্রবধু মাজেদা বেগম ছিলেন বলে প্রতিবেশিরা জানায়।

পান্ডুল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য জমির উদ্দিন আব্দুল আখেরের অসুস্থ্যতা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, বৃদ্ধের মৃত্যুর ঘটনাকে নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়ায় মরদেহ কুড়িগ্রামে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃতকারন নিশ্চিত হওয়া যাবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০