Bhorer Darpan
৪ অক্টোবর ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে জামায়াত নেতা হত্যা: অন্যতম আসামী সৈয়দ নুর গ্রেপ্তার

কক্সবাজারে জামায়াত নেতা হত্যা: অন্যতম আসামী সৈয়দ নুর গ্রেপ্তার

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে জামায়াত নেতা আমজাদ হোসেন হত্যা মামলার প্রধান আসামির বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম সৈয়দ নুর (৫৫)। তিনি এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং প্রধান অভিযুক্ত ছাত্রলীগ নেতা রায়েফ আনান রাফির বাবা।

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকার এক বাড়ি থেকে সৈয়দ নুরকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য এহছানুল হককেও (৫০) আটক করেছিল পুলিশ। ফলে এ পর্যন্ত এই চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই এজাহারভুক্ত আসামি পুলিশের হাতে ধরা পড়লেন।

গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ড নতুন মহাল বাজার এলাকায় সন্ত্রাসী হামলায় খুন হন স্থানীয় জামায়াতে ইসলামীর যুব বিভাগের নতুন মহাল বাজার ইউনিট সেক্রেটারি হাফেজ আমজাদ হোসেন। তিনি ছিলেন প্রবাস ফেরত এবং ওই এলাকার নুরুল কবিরের ছেলে। আমজাদ হোসেনের বড় ভাই কক্সবাজার সদর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিবাদ এবং রাজনৈতিক কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আমজাদের ভাই এরফানুল হক বাদী হয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় স্থানীয় ছাত্রলীগ কর্মী রায়েফ আনান রাফিকে, যার সঙ্গে আবছার কামাল ও মো. মোফাচ্ছল সহ আরও অনেকে হামলায় অংশ নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০