Shakil Shah
১২ জানুয়ারী ২০২১, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কবরস্থানে টিস্যু ফেলা নিয়ে ঝগড়ায় নারীকে পিটিয়ে হত্যা

যশোর প্রতিনিধিঃ

 

যশোরে কবরস্থানে টিস্যু ফেলা নিয়ে ঝগড়ায় এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের ভাইপো সেলিম ও তার স্ত্রী আবেদা খাতুন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত নারীর নাম বেনু বেগম (৫০)। তিনি বালিয়া ভেকুটিয়া গ্রামের বাসারত হোসেনের স্ত্রী।

বেনু বেগমের ভাই আতিকুর রহমান আতিক জানান, তার বোনের পরিবারে সবসময় তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ লেগে থাকত। রোববার বিকালে পারিবারিক কবরস্থানে টিস্যু পেপার ফেলা নিয়ে বেনু বেগমের সঙ্গে সেলিমের স্ত্রী আবেদা খাতুনের কথা কাটাকাটি হয়।

আবেদা একপর্যায়ে বেনুর মাথার চুল ধরে মারধর ও ইট দিয়ে বুকের ওপর আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন খান জানান, হাসপাতালে আনার আগেই বেনু বেগমের মৃত্যু হয়েছে।

ধারণা করা হচ্ছে, মস্তিস্কে রক্তক্ষরণ ও ঘাড়ে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০