Shakil Shah
১৩ জুন ২০২২, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা বাড়ছে, দ্রুত টিকা নিন : স্বাস্থ্যমন্ত্রী

ভোরের দর্পণ ডেস্কঃ

কয়েকদিন ধরে দেশে আবার করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া অটোমেশন বিষয়ক সভা শেষে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড কিছুটা বেড়েছে। সতর্ক হতে হবে। মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব ভুলে গেলে হবে না। রোগী বাড়ছে।

কোভিড এখনো নির্মূল হয়নি উল্লেখ করে তিনি বলেন, কোভিড এখনো আছে। আমরা একটা স্বাভাবিক অবস্থায় আছি, যাতে অস্বাভাবিক অবস্থায় না যাই, সেই বিষয়ে সবার প্রচেষ্টা দরকার। সবাইকে অনুরোধ করছি, মাস্ক পরবেন, হাত স্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন।

টিকা না নিয়ে থাকলে দ্রুত নেওয়ার জন্য অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া অটোমেশন বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি বাস্তবায়ন হলে পরীক্ষা পদ্ধতিতে আরও স্বচ্ছতা আসবে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের তথ্যানুযায়ী তার আগের ২৪ ঘণ্টায় ১০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জনে। শনাক্তের হার ২ দশমিক ০৬ শতাংশ। শনাক্তের সংখ্যা ও হার দুটোই বেশ কিছুদিন ধরে বাড়ছে। রোববার অবশ্য করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত আছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৬ জুন করোনা শনাক্ত হয়েছিল ৪৩ জনের। সপ্তাহের ব্যবধানে সেটি ১০৯ জনে দাঁড়িয়েছে। শনাক্তের হার দশমিক ৯৯ থেকে বেড়ে ২ দশমিক ০৬ শতাংশ হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০