৬ মে ২০২০, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনাভাইরাস টাস্ক ফোর্স ভেঙে দিচ্ছে হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী নতুন করোনাভাইরাস মোকাবেলার রূপরেখা ঠিক করতে গঠিত হোয়াইট হাউসের বিশেষ টাস্ক ফোর্সের কার্যক্রম গুটিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার আরিজোনায় একটি মাস্ক উৎপাদন কারখানা পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান।

অর্থনীতি সচলে লকডাউন শিথিলের কারণে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ প্রাণহানির সংখ্যা বেড়ে যেতে পারে, ট্রাম্প এ আশঙ্কার কথাও স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্ক ফোর্স ভেঙে দেয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও।

বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউট, রাজনৈতিক কর্মকাণ্ড ও অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের সঙ্গে সমন্বয় সাধন করা এ টাস্ক ফোর্সের নেতৃত্বেও ছিলেন পেন্স। মে’র শেষে বা জুনের শুরুতে টাস্ক ফোর্স ভেঙে দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে, বলেছেন তিনি। 

আরিজোনার কারখানা পরিদর্শনে যাওয়া ট্রাম্পকে সাংবাদিকরা করোনাভাইরাস মোকাবেলায় তার প্রশাসনের ‘মিশন সম্পন্ন’ কিনা এমন প্রশ্ন করলে রিপাবলিকান এ প্রেসিডেন্ট বলেন, “না, সম্পন্ন হয়নি। মিশন সম্পন্ন হবে, যখন এটা (ভাইরাস) শেষ হবে।”

সমালোচকরা বলছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার তাগিদে ট্রাম্প মার্কিন নাগরিকদের স্বাস্থ্যঝুঁকিকে উপেক্ষা করেই অর্থনীতি ফের সচলের পথে হাঁটছেন।

“মাইক পেন্স ও টাস্ক ফোর্স অসাধারণ কাজ করেছে। কিন্তু আমরা এখন খানিকটা ভিন্নভাবে ব্যাপারটা দেখছি। সম্ভবত আমরা এর জন্য নতুন কোনো কাঠামো গঠন করবো,” বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্রে এখন গড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষের শরীরে কোভিড-১৯ শনাক্ত হচ্ছে; প্রতি ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে গড়ে দুই হাজারের বেশি মানুষ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসা বাণিজ্য খুলে দেওয়া হলে সংক্রমণ আরও বাড়বে বলেই তারা আশঙ্কা করছেন।

দেশটিতে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্যে জানানো হয়েছে; মৃতের সংখ্যা পেরিয়ে গেছে ৭২ হাজার।

“(লকডাউন শিথিলের কারণে) কিছু মানুষ কী বাজেভাবে ক্ষতিগ্রস্ত হবে? হ্যাঁ হবে। কিন্তু আমাদেরকে দেশকে ফের খুলে দিতে হবে, এবং তা শিগগিরই করতে হবে,” বলেছেন ট্রাম্প। 

বিবিসি বলছে, নতুন করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর নিউ ইয়র্ক, নিউ অরলেন্স ও ডেট্রয়েটে আক্রান্তের সংখ্যা কমলেও লস এঞ্জেলস, ওয়াশিংটন ডিসি ও শিকাগোতে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

টেক্সাস, আইওয়া, মিনেসোটা, টেনেসি, কানসাস, নেব্রাস্কা ও ইন্ডিয়ানার মতো যেসব অঙ্গরাজ্যে ব্যবসা বাণিজ্যের উপর বিধিনিষেধ শিথিল হয়েছে সেখানেও আক্রান্ত-মৃত্যুর সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে।

জুনের শুরুতে কোভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে দেশটির ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি’র (ফেমা) এক প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে।

হোয়াইট হাউস এ প্রতিবেদনকে ‘ত্রুটিপূর্ণ’ অ্যাখ্যা দিলেও রোববার ট্রাম্প তার পূর্বাভাসে যুক্তরাষ্ট্রে নতুন করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন। দুই সপ্তাহ আগেও তার মূল্যায়নে এ সংখ্যা ৬০ হাজারের নিচে ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০