৮ মে ২০২০, ৭:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় আক্রান্ত ট্রাম্পের ব্যক্তিগত কর্মকর্তা

এই ঘটনা জানার পর বেশ চিন্তিত হয়ে পড়েছেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প।

প্রাণঘাতী করেনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ব্যক্তিগত কর্মকর্তা। তিনি পাশাপাশি মার্কিন নৌবাহিনীতেও কর্মরত আছেন। এমন খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। আর এই ঘটনা জানার পর বেশ চিন্তিত হয়ে পড়েছেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প।

হোয়াইট হাউসে থাকা ট্রাম্পের এই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উচ্চপদস্থ একজন সদস্য। এছাড়া ট্রাম্পের পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে। তবে বুধবার (০৬ মে) সেই কর্মকর্তার করোনা পজিটিভ শোনার পর মর্মাহত হয়েছেন ট্রাম্প। একটি সূত্র সিএনএনকে জানায়, হোয়াইট হাউসের চিকিৎসকের থেকে ট্রাম্প ফের করোনা পরীক্ষা করেছেন।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হোগান গিডলে জানান, সম্প্রতি হোয়াইট হাউসের মেডিকেল ইউনিট যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক কর্মকর্তার, যিনি হোয়াইট হাউসের ক্যাম্পাসে কাজ করেন তার শরীরে করোনা ভাইরাস পরীক্ষা করে পজিটিভ পেয়েছে। তবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো।

ট্রাম্পের ব্যক্তিগত এই কর্মকর্তা মূলত প্রেসিডেন্ট এবং তার পরিবারের খাদ্য ও পানীয়’র দায়িত্বে রয়েছেন। তিনি শুধু ওয়েস্ট উইংয়েই নয়, ট্রাম্পের দেশ ও দেশের বাইরের যাত্রাতেও তার সঙ্গে থাকেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০