৪ মে ২০২০, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় এক লাখ মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘করোনা ভাইরাস মহামারিতে এক লাখ মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে।’ মৃতের সংখ্যা তার আগের পূর্বাভাস ছাড়িয়ে যাওয়ার পর তিনি এ মন্তব্য করেন। চলতি বছর শেষদিকে একটি প্রতিষেধক তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (০৪ মে) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

রোববার (০৩ মে) ফক্স নিউজ সম্প্রচারিত একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা ৭৫ হাজার থেকে এক লাখ মানুষ হারাতে যাচ্ছি। এটি ভয়াবহ একটি ব্যাপার।’

এর আগে শুক্রবার ট্রাম্প আশঙ্কা করেছিলেন, এ মহামারিতে এক লাখের কম মার্কিন নাগরিকের মৃত্যু হবে। এছাড়া, গত সপ্তাহের শুরুতে তিনি ৬০ হাজার থেকে ৭০ হাজার মানুষের মৃত্যুর পূর্বাভাস দিয়েছিলেন।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ১১ লাখ ৫৮ হাজার ৪১ জন এবং মারা গেছেন ৬৭ হাজার ৬৮২ জন।

সংক্রমণ কমতে শুরু করায় যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক সংখ্যক অঙ্গরাজ্যেই লকডাউনের বিধিনিষেধ আংশিক শিথিল করা হয়েছে। ট্রাম্প বলেন, ‘আমরা দেশ বন্ধ করে রাখতে পারি না, তাহলে আমাদের দেশই থাকবে না।’

চলতি বছরের শেষে কোভিড-১৯ এর একটি প্রতিষেধক তৈরি করা সম্ভব বলে বলেও আশা প্রকাশ করেন তিনি।

যদিও হোয়াইট হাউস করোনা ভাইরাস টাস্কফোর্সের শীর্ষ নেতা ডা. অ্যান্থনি ফসিসহ অন্য চিকিৎসা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রতিষেধক তৈরি হতে আরও অন্তত ১২ থেকে ১৮ মাস সময় লাগবে।

২২ এপ্রিল যুক্তরাজ্যের প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস হুইটি বলেন, আগামী বছরের মধ্যে করোনা ভাইরাসের কার্যকর প্রতিষেধক বা চিকিৎসা আসার সম্ভাবনা ‘খুবই কম’।

এদিকে ট্রাম্প জানান, তিনি চান, শরতে শিক্ষার্থীরা স্কুল-কলেজে ফিরুক। যদিও এতে সংক্রমণ আবার বাড়তে পারে।

করোনা ভাইরাস সংকট মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের প্রণোদনার পরিমাণ ছয় ট্রিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বাড়ানো যেতে পারে মন্তব্য করেন ট্রাম্প। ইতোমধ্যে প্রায় তিন ট্রিলিয়ন মার্কিন ডলারের প্রণোদনা প্যাকেজের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস।

এদিকে ট্রাম্প আবারও বলেছেন, চীন ‘ভয়াবহ ভুল’ করেছে। তবে চীন কী ভুল করেছে এনিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

অন্যদিকে দিনের শুরুতেই মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘চীনের গবেষণাগার থেকেই কোভিড-১৯ ছড়ানোর পক্ষে যথেষ্ট পরিমাণ প্রমাণ রয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০