Bhorer Darpan Online
১ অক্টোবর ২০২০, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় মাদক দ্রব্যসহ আটক ৩

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় ভারতীয় মদসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে আটক তিন যুবককে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত বুধবার রাত ১০টার দিকে এ সাজা প্রদান করেন উপজেলার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা। এ সময় তিনি দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অপর এক যুবককে ৫ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন। এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্তরা হলেন, নেত্রকোণার বারহাট্টা উপজেলার গরমা গ্রামের মো. কালা চাঁন মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (৩৩) ও কলমাকান্দা উপজেলার লেংগুরা ফুলবাড়ী গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে মো. হারিজ উদ্দিন (১৯)। আর অর্থদন্ড প্রাপ্ত হলেন কলমাকান্দার লেংগুরা ফুলবাড়ী গ্রামের আলমাস মিয়ার ছেলে আজাদ মিয়া (২১)। এ কাজে ব্যবহৃত একটি পালসার মোটর সাইকেল ও ২ বোতল ভারতীয় মদ জব্দ দেখিয়ে দন্ডাদেশ প্রাপ্তদেরকে কলমাকান্দা থানা হেফাজতে দেয়া হয়েছে। বিজিবিথর লেঙ্গুরা বিওপি ইনচার্জ সুবেদার রহমতুল কবির জানান, বিজিবি লেংগুরা বিওপির সদস্যরা সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে কলমাকান্দার সীমান্তবর্তী ফুলবাড়ী এলাকায় তিনজন আরোহীসহ একটি পালসার মোটর সাইকেল থামিয়ে এবং তাদের দেহ তল্লাশী করে ২ বোতল ভারতীয় মদ পায়। পরে তাদেরকে লেংগুরা বিওপিতে নিয়ে আসে বিজিবিথর সদস্যরা। পরে এবিষয়টি কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করলে তিনি রাত ১০টার দিকে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ওই তিন যুবককে এ সাজা প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০