Shakil Shah
১১ এপ্রিল ২০২১, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় গ্রাম ছাড়া পরিবারের বসতঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জায়গা জমি নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমার জের ধরে দুটি পরিবারকে গ্রাম ছাড়া করার পর এবার গ্রাম ছাড়া একটি পরিবারের দুটি বসতঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

 

রোববার ভোররাতে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

এ ঘটনার সংবাদ পাওয়ার পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে কেন্দুয়া থানা পুলিশ। দুপুরে বিষয়টি নিয়ে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজের সাথে কথা হলে তিনি অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করেন।

 

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রোববার ভোররাতে সরাপাড়া গ্রামের বিদ্যা মিয়ার দুটি টিনশেডের বসতঘরে আগুন জ্বলতে দেখেন এলাকার লোকজন।

পরে বিষয়টি বিদ্যা মিয়া জানতে পেরে কেন্দুয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ওই দুটি বসতঘরসহ ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র।

 

তবে দুটি পরিবারকে বাড়ি ছাড়া করাসহ তাদের বাড়িঘরে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের শহীদ মিয়া বলেন, সরকারি হাট দখল করে বাড়ি করেছে বিদ্যা মিয়া ও পাশার মিয়া রেখেছে। গ্রামের লোকজন হাট ছেড়ে দিতে বলায় তারা নিজেদের ঘরবাড়ি ভেঙ্গে ও গাছপালা কেটে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তারা সমাজের লোকজনের কথা শুনে না।

 

ওসি জানান, খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অগ্নিকান্ডের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০