Bhorer Darpan Online
১ অক্টোবর ২০২০, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় দু’তলা বিল্ডিংয়ের ভেতরে পল্লীবিদ্যুতের খুঁটি

মজিবুর রহমান, কেন্দুয়া : নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের দু’তলা বিশিষ্ট বিল্ডিং ঘরের ভেতরে উচ্চ ক্ষমতাসম্পন্ন তারবাহী বিদ্যুতের খুঁটি থাকায় প্রতি মুহূর্তে আতঙ্কে দিন কাটছে ভাড়াটিয়াদের। ঘরের ভেতরে বিদ্যুতের খুঁটি থাকার কারণে প্রায় কয়েক বছর ধরে ভাড়াটিয়ারা বিদ্যুৎতাড়িত হওয়ার শঙ্কায় দিন গুনছেন। বিদ্যুতের খুঁটি সরানোর জন্য পল্লী বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন বাড়ির মালিক আবুল কাশেম জানান ভাড়াটিয়া সাইফুল ইসলাম। জানা যায়, কেন্দুয়া পৌরশহরের আরামবাগ মহল্লার সাজিউড়া সড়কের পাশে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কাশেমের বাড়ি। বাড়ির নিচ তলায় শোকরানা মেডিকেল আর উপরের দু’তলায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি পরিবার নিয়ে বসবাস করেন। আগে ওই বিদ্যুতের খুঁটি ঘরের বাইরেই ছিল। সম্প্রতি খুঁটি ঘরের ভেতরে ফেলে বিল্ডিং সম্প্রসারণ করা হয়। অনেক দৌঁড়ঝাপ করে খুঁটির মাঝে থাকা ট্রান্সফরমারটি সরানো গেলেও খুঁটি সরানো যায়নি। ভাড়াটিয়া সাইফুল ইসলাম জানান, সন্তানদের নিয়ে সব সময় আতঙ্কে থাকি। খুঁটি সরাতে বাড়ির মালিক আগে অনেক চেষ্টা করে ট্রান্সফরমারটি সরিয়ে ছিলেন। এখন তিনি আর চেষ্টা করেন না বলেন জানায় সাইফুল। শোকরানা মেডিকেল হলের পরিচালক কামরুজ্জামান জানান, অনেক চেষ্টা তদবিরের পর পল্লীবিদ্যুৎ কতৃপক্ষ খুঁটি থেকে ট্রান্সফরমারটি সরালেও খুঁটিটি আর সরায়নি। জীবন ঝুকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন বলে জানান তিনি। নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির কেন্দুয়া জোনাল অফিসের ডিজিএম আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০