Bhorer Darpan Online
৮ অগাস্ট ২০২০, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। শনিবার উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষিত নারীদের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী,উপজেলা প্রকৌশলী জাকির হাসান, রিপোটার্স ক্লাব সভাপতি আবুল কাশেম আকন্দ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুল ইসলাম বলেন,বঙ্গবন্ধুর রাজনীতি ও চলার পথের সাহসী প্রতীক ছিলেন বঙ্গমাতা। প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব। বঙ্গবন্ধু কারারুদ্ধ অবস্থায় তিনি তার সন্তানদের আগলে রেখেছিলেন। তিনি নিজের টাকা জমিয়ে রাজনীতির জন্য সেই টাকা বঙ্গবন্ধু হাতে তুলে দিতেন। তার আদর্শ থেকে এখনকার নারীদের অনেক কিছু শেখার আছে। ধৈর্য্যরের সাথে সকল প্রতিকুলতা মোকাবিলা করেছেন তিনি। আলোচনাসভা শেষে সমাজের পিছিয়ে পড়া ৬ জন নারীকে ৬ টি সেলাই মেশিন প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০