Bhorer Darpan Online
১২ অগাস্ট ২০২০, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় বরের বাবাকে অপহরণ করে মুক্তিপণ দাবী

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় বরকে না পেয়ে বরের বাবা জহুর মিয়াকে অপহরণ ও মুক্তিপণ দাবীর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার গড়াডোবা ইউপির গাড়াউন্দ গ্রামে ঘটেছে। এঘটনায় কনের বাবাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে অপহৃতা বরের বাবা জহিরুল ইসলাম ওরফে জহুর মিয়া। অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়,উপজেলার গড়াডোবা ইউপির গাড়াউন্দ গ্রামের জহিরুল ইসলাম ওরফে জহুর মিয়া ছেলে সুমনের সাথে এইক ইউপির বান্দনাল গ্রামের আব্দুল মজিদের কন্যা দিলোয়ারার বিয়ে হয় ৩ বছর পূর্বে। স্বামী-স্ত্রী দু’জনই পোশাককর্মী এবং ঢাকায় অবস্থান করে। বিয়ের কিছুদিন যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মাঝে অমিল দেখা দেয়। প্রায় দুই বছর ধরে তারা ঢাকায় আলাদাভাবে বসবাস করছেন। আর বরের বাবা জহিরুল ইসলাম ওরফে জহুর মিয়া একাই গ্রামের বাড়িতে থাকেন। গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে বরের বাবা জহিরুল ইসলাম ওরফে জহুর মিয়াকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় বান্দনাল গ্রামের কনের বাবা আব্দুল মজিদের বাড়িতে। নগদ ৩ লাখ টাকা আদায়ের কিংবা ১০ শতক ভূমি লিখে নিতে দিনভর বরের বাবা জহুর মিয়ার ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। বিষয়টি খরব পেয়ে মঙ্গলবার রাত দেড়টার দিকে অপহৃত জহুর মিয়াকে উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ। এঘনায় জহিরুল ইসলাম ওরফে জহুর মিয়া বাদী হয়ে কনের বাবা আব্দুল মজিদকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। এই মামলায় আসামী করা হয়েছে একই গ্রামের আমজাদ আলীর ছেলে আল-আমীন (২৪),আঃ জব্বারের ছেলে কদ্দুছ (৫০) ও মৃত মনফর আলীর ছেলে আমজাদ আলী (৫৫)সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে। মামলা দায়ের পর পুলিশ আল-আমীনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দুয়া থানা ওসি রাশেদুজ্জামান জানান, ঘটনাটি খুবই অমানবিক। আল-আমীন নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০