১০ মে ২০২০, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতেই প্রিন্স ফয়সালকে গ্রেফতার?

সম্প্রতি সৌদির প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের ছেলে প্রিন্স ফয়সাল বিন আবদুল্লাহ আল-সৌদকে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সৌদি।

এমনকি তিনি বর্তমানে কোথায় আছেন, কেমন আছেন সে বিষয়েও কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ফলে সন্দেহ দানা বাঁধছে যে, তাকে হয়তো কর্তৃপক্ষ জোর করেই লোকচক্ষুর অন্তরালে রেখেছে।

সৌদি রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত একটি সূত্রও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে এমন আশঙ্কার কথা প্রকাশ করেছে। এদিকে গত শনিবার এক বিবৃতিতে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে যে, প্রিন্স ফয়সাল বিন আবদুল্লাহ আল-সৌদকে গ্রেফতারের পর যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন সৌদি প্রিন্স, প্রিন্সেস, বিশিষ্ট ব্যবসায়ী এবং সৌদি সরকারের বর্তমান ও সাবেক বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। প্রিন্স ফয়সালের আটক হওয়ার ঘটনাও এসব ঘটনারই অংশ।

এর আগে গত মার্চে বর্তমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজকে গ্রেফতার করা হয়। এরপরেই সাবেক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফকে গ্রেফতার করা হয়।

রাজপরিবারের সদস্যদের এভাবে একের পর এক গ্রেফতারের ঘটনায় প্রশ্নবিদ্ধ হচ্ছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। অভিযোগ উঠেছে যে, ৩৪ বছর বয়সী এই ক্রাউন প্রিন্স ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতেই এসব পদক্ষেপ নিয়েছেন।

দেশটির পরবর্তী বাদশাহ হিসেবে ক্ষমতায় যেতে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন ক্রাউন প্রিন্স সালমান। তার নির্দেশে সৌদিতে ইতোমধ্যেই ব্যাপক পরিবর্তন এসেছে।

এদিকে, রাজ পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, রাজধানী রিয়াদের উত্তর-পূর্বে একটি পারিবারিক ভবনে করোনাভাইরাস মহামারির কারণে সেলফ আইসোলেশনে ছিলেন প্রিন্স ফয়সাল। গত ২৭ মার্চ সেখান থেকেই তাকে গ্রেফতার করে দেশটির নিরাপত্তা বাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে ক্রাউন প্রিন্সের নেতৃত্বে তথাকথিত দুর্নীতিবিরোধী অভিযানের সময়ও রিয়াদের একটি বিলাসবহুল হোটেল থেকে ফয়সাল গ্রেফতার হন। পরে অবশ্য সৌদি রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক এই প্রধানকে ছেড়ে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০