Online Desk
১২ এপ্রিল ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

খুলনা ব্যুরো: খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে তাঁতীদল ১০ নং ওয়ার্ড সভাপতি মো: সোনামিয়া নিহত হয়েছেন। শনিবার রাত ১২ টা ৫ মিনিটের দিকে খালিশপুর নয়াবাটি এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা জব্বার সরদারের ছেলে।

স্থানীয়রা জানায়, খালিশপুর নয়াবাটি এলাকায় তার একটি ভ্যারাইটিস স্টোর ছিল। প্রতিদিন গভীর রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে যেতেন তিনি। শনিবার রাত ১২ টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে তিনজন যুবক এসে তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র তার ডান হাতের বাহুতে দু’টি আঘাত করে। ওই আঘাতে তার মৃত্যু হয়েছে।

খা‌লিশপুর থানার এসআই পলাশ কুমার রায় বলেন, রাত ১২ টার কিছুক্ষণ পর ঘটনাটি ঘটলেও আমাদের সাড়ে ১২ টার পরে জানানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। সোনা মিয়ার মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ মর্গে প্রেরণ করা হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে তিনি ১০ নং ওয়ার্ড তাঁতী দলের সভাপতি ছিলেন।

কেএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর সুদর্শন কুমার রায় বলেন, সোনা মিয়া গত রাতে দোকানে বসা ছিলেন। একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার ডান হাতের বাহুতে ধারালো অস্ত্র দিয়ে পরপর দু’টি আঘাত করে। এরপর দোকান ছেড়ে দৌড় দিয়ে পার্শ্ববর্তী একটি কোম্পানীর গোডাউনে গিয়ে আশ্রয় নেই। সেখানে জ্ঞানহীনভাবে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০