bhorerdarpan
১৭ জুন ২০২০, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় বেসরকারি হাসপাতালগুলোতেও চিকিৎসা সেবা চালু থাকবে

রায়হান, খুলনাঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে খুলনায় সরকারি হাপতালের পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো জরুরি ও বহির্বিভাগে চিকিৎসা সেবা চালু রাখবে। এছাড়া ছোট ছোট প্রাইভেট চেম্বারগুলো বিছিন্নভাবে খোলা না রেখে, যেসব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের চিকিৎসাসেবা সংক্রান্ত সমন্বিত সুরক্ষা সক্ষমতা আছে সেগুলোর মাধ্যমে অন্যান্য রোগের চিকিৎসা সেবা চালু থাকবে। খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শনিবার দুপুরে খুলনা বিএমএ (বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন), প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন এবং প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোয়িয়েশনের নেতৃবৃন্দের সাথে খুলনা জেলা প্রশাসনের মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। বিভাগীয় কমিশনার বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে যার যতটুকু সক্ষমতা আছে তা নিয়েই মানুষের চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের চিকিৎসা সেবার ৬০ শতাংশই পুরণ করে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলো। করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের এই দুর্যোগকালে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ থাকে, তাহলে মানুষ সাধারণ রোগেও চিকিৎসা থেকে বঞ্চিত হবে। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও খুলনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা সদর হাসপাতালে জরুরি বিভাগ চালু রয়েছে। এছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসকরা নিয়মিত রোগী দেখছেন। তিনি আরও জানান খুলনা বিএমএ’র চিকিৎসকরাও সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মোবাইল ফোনের মাধ্যমে সাধারণ রোগের চিকিৎসা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন সভাপতি ডা. গাজী মিজানুর রহমান খুলনায় করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলার জন্য খুলনার সরকারি ও বেসরকারি চিকিৎসদের সমন্বয়ে কয়েকটি স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখার প্রস্তাব দেন। এছাড়া বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের সুরক্ষার জন্য সরকারিভাবে পিপিই (ব্যক্তিগত সুরক্ষা কিট) সরবরাহের আবেদন জানান।
অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, ডিজিএফআই’র কর্মকর্তা, ডেপুটি সিভিল সার্জানসহ চিকিৎসক সংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০