Shakil Shah
১৬ নভেম্বর ২০২২, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘খেলা’র কথায় কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

ভোরের দর্পণ ডেস্কঃ

দেশের রাজনীতিতে কয়েক দিন ধরে আলোচিত স্লোগান ‘খেলা হবে’। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ স্লোগান প্রচুর ব্যবহার করছেন। স্লোগানটি ব্যবহার থেকে পিছিয়ে নেই বিএনপি নেতারা। এবার ‘খেলা’ নিয়ে বলা কোনো কথায় কান দিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির উদ্যোগে ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নাম উল্লেখ না করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘কে কোথায় কী বলল না বলল, তাতে কান দেওয়ার দরকার নেই। কে খেলা বলছে না কী বলছে, বলতে দিন। আমরা আমাদের মতো অটল থাকব। এবার আমাদের এ বিজয় অর্জন করতে হবে। এর কোনো বিকল্প নেই।’

বিভাগীয় গণসমাবেশে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, ‘সমাবেশে সাধারণ মানুষ যোগ দিচ্ছে, চিড়া-মুড়ি-গুড় নিয়ে খোলা আকাশের নিচে থাকছে। এটা অভূতপূর্ব ব্যাপার। আমরা যদি এটাকে সঠিকভাবে ধারণ করে সঠিক লক্ষ্যে নিয়ে যেতে পারি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, তাহলে সফল হবে।’

বিএনপির গণসমাবেশ কেন্দ্র নেতাকর্মীদের নামে মামলা দেওয়ার ঘটনায় সরকারের প্রতি নিন্দা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এরা কত কাপুরুষ। প্রতিটা সমাবেশ হচ্ছে শান্তিপূর্ণ। কোথাও সমস্যা হচ্ছে না। এর মধ্যেও তারা আমাদের ৫০০- এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে, মিথ্যা মামলা, গায়েবি মামলা দিচ্ছে। এতে করে রোখা যাবে না। ১৫ বছর ধরে মামলা বহু দিয়েছে। বহু মানুষ গুম করেছে কিন্তু রোখা যায়নি। মানুষ আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠছে এবং উঠবে। এর মাধ্যমেই এ সরকারের পতন হবে এবং জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘কঠিন লড়াই শুরু হয়েছে। এ লড়াইয়ে জয়ী হতে হলে ভাসানীকে প্রতিমুহূর্তে স্মরণ করতে হবে। এখন রাজনীতি বদলে গেছে। একটা নষ্ট সময় চলছে। এ সময়ে মাওলানা ভাসানী যে স্মরণ করা বা অনুসরণ করার লোক খুঁজে পাওয়া যাবে না। তাঁকে নিয়ে আরও গবেষণা করতে হবে। তিনি উপমহাদেশের একজন কিংবদন্তি।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. মাহবুব উল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০