bhorerdarpan
১৩ এপ্রিল ২০২০, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ে লকডাউনে থাকা ৬০টি পরিবারের পাশে পৌর মেয়র

গফরগাঁও (ময়মনসিংহ)প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে চার দিন অতিবাহিত হওয়ার পরেও করোনা শনাক্তকৃত  রোগীর বাড়িসহ লকডাউনকৃত আশপাশে ২৩ টি বাড়ির ৬০টি পরিবারের খোঁজ নেয়নি উপজেলা প্রশাসন। খাদ্য সংকটে পড়ে যাওয়া লকডাউন কৃত পরিবার গুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন।

গতকাল রাতে বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম সড়কের লকডাউনে থাকা পরিবার গুলোর মাঝে এ খাদ্যপণ্য বিতরণ করা হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় গফরগাঁও পৌর এলাকায় করোনা রোগী সনাক্ত হয়। ওই দিন রাত ১১ টার দিকে উপজেলা প্রশাসন পৌর এলাকার বদরুল আলম সড়কের ২৩ টি বাড়ী লকডাউন করে দেয়। 

এতে ২৩টি বাড়ির ৬০ টি পরিবার বিপাকে পড়ে যায়। তাদের ছিল না কোনো পূর্ব প্রস্তুতি। ঘরে ছিল না পর্যাপ্ত বাজার সামগ্রী। ৭২ ঘন্টা অতিক্রম করার পরেও  উপজেলা প্রশাসন থেকে কোন সাড়া পায়নি পরিবার গুলো। শিশুরা খাবারের কষ্ট ভোগ করতে থাকে। অসুস্থ রোগীরা পায়নি কোন ঔষধ। সবাই আতঙ্কে, কেউ ঘর থেকে বের হয়নি। গৃহবন্দি মানুষগুলোর জন্য জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের নির্দেশে পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন খাদ্যসামগ্রী বিতরণ করেন।

প্রতিটি পরিবারের জন্য চাউল ১০ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ২ লিটার, সরিষা তেল ২৫০ গ্রাম, ২ কেজি পেঁয়াজ, সাবান ১টি, কাপড় কাচার সাবান ১টি,  রসুন হাফ কেজি, আলু ২ কেজি, কাঁচা মরিচ আধা কেজি, চিনি ১ কেজি, মুড়ি ১ কেজি, চিড়া ১ কেজি, চা পাতা ১ প্যাকেট, হলুদ গুড়া ১০০ গ্রাম, মরিচ গুঁড়ো ১০০ গ্রাম, দুনিয়া ১০০ গ্রাম, লবণ ১ কেজি, মোমবাতি ২টি, গ্যাস ম্যাচ ১টি, পেপসোডেন্ট পেস্ট ১টি, নাপা ট্যাবলেট ১ পাতা, গ্যাস্ট্রিকের ট্যাবলেট ১ পাতা, খাবার স্যালাইন ৩ পিস, শিশুদের জন্য দুধ ১ প্যাকেট পৌঁছে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাংলো লাগোয়া এ বাড়িগুলোর খোঁজ নেয়নি তিনি। অপর বাসিন্দা ও উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম সজীব জানান, মেয়র আসবেন বিশ্বাস করতে পারিনি। আমরা লকডাউনবাসী উনার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছিনা। 

পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন জানান, দুর্দিনে তিনি এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছেন ফাহমী গোলন্দাজ বাবেল এমপির নির্দেশে। জরুরী প্রয়োজনে পৌরসভায় হটলাইন নাম্বার দেওয়া হয়েছে এবং আমার ব্যক্তিগত মোবাইলে যোগাযোগ করতে বলা হয়েছে লকডাউনে থাকা সকল পরিবারকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০