Online Desk
২৯ এপ্রিল ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার পদে নতুন কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো. আবদুর রহমান। কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন শেষে বুধবার (২৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এর আগে তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এক বছর চার মাস অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সন্তান মো. আবদুর রহমান ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার পদে যোগদান করেন। এরপর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালন করেন।

নবাগত এই কর্মকর্তাকে বরণ করে নিতে চন্দনাইশ অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজন করা হয়। তাঁর যোগদান উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, থানা অফিসার ইনচার্জ মো. ইলিয়াছ খান পিপিএম, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম ছালেহ উদ্দীন, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, অ্যাকাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, সহকারী প্রোগ্রামার এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভুঞা, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য, সহকারী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

তারা নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং তাঁর কার্যকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০