Shakil Shah
৩১ ডিসেম্বর ২০২২, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতে ইসলামীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

ভোরের দর্পণ ডেস্ক :

রাজধানীতে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘জামায়াতে ইসলামী পুলিশের কাছ থেকে গণমিছিল করার অনুমতি নেয়নি। আমরা বিষয়টি খুব গুরুত্বসহকারে নিয়েছি। তারা বিনা অনুমতিতে মিছিল বের করে পুলিশের ওপর হামলা করেছে। তাদের হামলায় সিনিয়র পুলিশ কর্মকর্তাসহ আরও পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘আমরা কঠোর অবস্থানে আছি। এভাবে বেআইনি কাজ করা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার বিষয়ে বিন্দুমাত্র কাউকে ছাড় দেওয়া হবে না।’

পুলিশের ওপর হামলার ঘটনার পেছনে গোয়েন্দা ব্যর্থতা রয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা নজরদারি ছিল না বিষয়টি এরকম নয়। আমারা কিছু তথ্য পেয়েছিলাম। তারা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিল করবে। সেখানে আমাদের ডেপ্লয়মেন্ট ছিলো। কিন্তু তারা

গতকাল শুক্রবার রামপুরা আবুল হোটেলের সামনে থেকে মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। সেখান থেকে মিছিলটি মৌচাক-মালীবাগে আসলে পুলিশ বাধা দেয়। তখন মিছিল থেকে পুলিশের ওপর হামলা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০