Bhorer Darpan Online
১১ সেপ্টেম্বর ২০২০, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রলার ডুবির ঘটনায় আরও দুই জনের লাশ উদ্ধার নিহতদের পরিবারে চলছে শোকের মাতম

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরোও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে মধ্যনগর অংশের ফলদির হাওর থেকে দুপুর ১২ টার দিকে ইনাতনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে রতন মিয়া(৩৫) ও বেলা আড়াইটার দিকে আব্দুল ওহাবের মেয়ে মনিরা আক্তার (৫)এর লাশ ভেসে উঠলে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এই পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, মর্মান্তিক ট্রলার দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকটি পরিবার কে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে ২০ হাজার টাকা ও নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে ১০ হাজার টাকা করে ১২ টি পরিবারকে ৩০ হাজর টাকা করে নগদ অর্থ সহয়তা তুলে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত নিহত ১২ জনের মধ্যে ৯ জনের বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর থানার ইনাতনগর গ্রামে, ২ জনের বাড়ি ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামে এবং ১ জনের বাড়ি নেত্রকোণা সদরের মেদনী ইউনিয়নের মেদনী গ্রামে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। এইদিকে ট্রলার ডুবির ঘটনা তদন্তে নেত্রকোণা জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০