Shakil Shah
৩১ অক্টোবর ২০২০, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপনে র‌্যালি ও সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়। শনিবার দিবসটি পালনে পুলিশ সুপার কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হল) এ গিয়ে শেষ হয়। প্রতিপাদ্য বিষয় ছিল ‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’।

সেখানে পায়রা ও বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে’র কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। পরে সেখানে কমিউনিটি পুলিশিং ফোরাম ঠাকুরগাঁওয়ের আয়োজনে কেক কাটা, বেলুন উড়ানো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইএসিডও’র নির্বাহী পরিচালক ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুন নাহার, ৫০ বিজিবির সেক্টর কমান্ডার লে. ক. শহীদুল ইসলাম, জেলা আ’লীগের সভাপতি মুহ. সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নাছির উদ্দিন জুবায়ের, জেলা আ’লীগের সাধারন সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, মুখ্য আলোচক ঠাকুরগাঁও পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের প্রধান সমন্বয়ক মোহা. মনিরুজ্জামান (পিপিএম-সেবা), ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, আলোচক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, পীরগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০