
ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার সদর ইউনিয়নের শাহারুদ্দীন পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
শুক্রবার (০৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন লাগার সময় একজন ব্যক্তি বৈদ্যুতিক শকে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই ডোমার উপজেলা জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ায়। একইদিন রাত ১০টার দিকে সংসদ সদস্য আব্দুস সাত্তার দলটির পক্ষ থেকে ১৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবার ও কাপড় বিতরণ করা হয়।
এসময় সংসদ সদস্য ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি তিনি এলাকার বিত্তবানদের মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ অগ্নিকাণ্ডে প্রায় ৫৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।