Online Desk
১২ এপ্রিল ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড " নিহত ১

মাদারীপুর প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার মেলকাই নামকস্থানে সাকুরা পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অজ্ঞাতনামা একজন যাত্রী নিহত হয়েছে। এবং এসময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। এদিকে গাড়িচালক ও হেলপারের ব্যর্থতার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস মেলকাই নামকস্থানে পৌঁছালে হঠাৎ গাড়ির ভীতরে থাকা একটি অকটেনের কন্টেইনার থেকে আগুন ধরে যায়। এ সময় দ্রুত পরিস্থিতি বুঝতে পেরে চালক বাসটি মহাসড়কের পাশে থামান। সঙ্গে সঙ্গে যাত্রীরা বাস থেকে নেমে নিরাপদ আশ্রয় নিতে সক্ষম হলেও একজন মারা যান।

খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী মাসুম ও সজিব কান্না জড়িত কণ্ঠে বলেন, গাড়িতে থাকা একটি অক্টেনের কন্টেইনার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। তবে ড্রাইভার ও হেলপারের ব্যর্থতার কারণে এ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা তাদের বিচার দাবি করি।

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদার বলেন, অজ্ঞাতনামা একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনা অত্যন্ত দুঃখজনক।

এ ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, পরিবহনে কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০